রাজনীতি
সাতসকালের বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ মহারাষ্ট্র, প্রাণ হারালেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
বিমানে উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষী ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিজিটাল ডেস্ক: বুধবার সাতসকালে মহারাষ্ট্রে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। বারামতির কাছে অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রাইভেট বিমান। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বলে PTI সূত্রে খবর।
#WATCH | Delhi | Maharashtra Deputy CM Ajit Pawar passes away in a charter plane crash in Baramati; Visuals from ANI Archives
Ajit Pawar, Deputy CM of Maharashtra, was onboard along with 2 more personnel (1 PSO and 1 attendant) and 2 crew (PIC+FO) members in the charter plane.… pic.twitter.com/pzJ12LvcQT
— ANI (@ANI) January 28, 2026
সূত্রের দাবি, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনী প্রচারে অংশ নিতে বুধবার সকালে মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। অবতরণের সময় হঠাৎই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরেই পাইলট নিয়ন্ত্রণ হারান এবং বিমানটি বারামতি বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে ভেঙে পড়ে।
বিমানে উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষী ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অজিত পাওয়ারকে বাঁচানো যায়নি বলে সূত্রের খবর। দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগেছে বলেও দাবি। এদিন বারামতিতে অজিত পাওয়ারের তিনটি জনসভা করার কথা ছিল। নির্বাচনী প্রচারের মাঝেই এমন দুর্ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
