দেশের খবর
SIR শেষ হতেই শুরু জনগণনার প্রথম ধাপ! দিতে হবে ৩৩টি প্রশ্নের উত্তর, কী কী জানেন?
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR – Special Intensive Revision) শেষ হতেই শুরু হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ—ভারতের জনগণনা ২০২৭ (Census of India 2027)। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে জনগণনার প্রথম ধাপ, অর্থাৎ হাউসলিস্টিং ও হাউজিং এনুমারেশন (Houselisting & Housing Enumeration)।
রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (Registrar General of India) মৃত্যুঞ্জয়কুমার নারায়ণের জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছে মোট ৩৩টি প্রশ্ন করা হবে। এর মাধ্যমে বাড়ির অবস্থা, পরিবারের সামাজিক-অর্থনৈতিক (Socio-Economic) পরিস্থিতি, মৌলিক ও ডিজিটাল সুবিধা (Digital Facilities) সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
গণনাকারীরা জানতে চাইবেন—
৩৩টি প্রশ্নের তালিকা:
১. ভবনের নম্বর (মিউনিসিপ্যাল/স্থানীয় কর্তৃপক্ষ/সেন্সাস নম্বর)
২. সেনসাস হাউস নম্বর
৩. মেঝের প্রধান নির্মাণসামগ্রী
৪. দেওয়ালের প্রধান নির্মাণসামগ্রী
৫. ছাদের প্রধান নির্মাণসামগ্রী
৬. বাড়ির ব্যবহার কী কাজে হয়
৭. বাড়ির বর্তমান অবস্থা
৮. পরিবারের সংখ্যা
৯. পরিবারের মোট সদস্য সংখ্যা
১০. পরিবারের প্রধানের নাম
১১. পরিবারের প্রধানের লিঙ্গ
১২. প্রধান ব্যক্তি SC/ST/Other কি না
১৩. বাড়ির মালিকানা অবস্থা
১৪. পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা
১৫. পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা
১৬. পানীয় জলের প্রধান উৎস
১৭. পানীয় জলের প্রাপ্যতা
১৮. আলোর প্রধান উৎস
১৯. শৌচাগারের সুবিধা আছে কি না
২০. শৌচাগারের ধরন
২১. বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা
২২. স্নানঘরের সুবিধা
২৩. রান্নাঘর ও LPG/PNG সংযোগ
২৪. রান্নার প্রধান জ্বালানি
২৫. রেডিও/ট্রানজিস্টার
২৬. টেলিভিশন
২৭. ইন্টারনেট অ্যাক্সেস
২৮. ল্যাপটপ/কম্পিউটার
২৯. ফোন/মোবাইল/স্মার্টফোন
৩০. বাইসাইকেল/স্কুটার/মোটরসাইকেল
৩১. গাড়ি/জিপ/ভ্যান
৩২. পরিবারের প্রধান খাদ্যশস্য
৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র সেনসাস যোগাযোগের জন্য)
যা শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে বলে সরকার স্পষ্ট করেছে।
এই ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। তার আগে নাগরিকদের জন্য ১৫ দিনের স্ব-গণনা (Self Enumeration) করার সুযোগ থাকবে। জনগণনার দ্বিতীয় ধাপ—জনসংখ্যা গণনা (Population Enumeration) হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। সম্পূর্ণ প্রক্রিয়াই হবে ডিজিটাল (Digital Census)।


