ট্রাম্পের হুঁশিয়ারি কার্যকর! সিরিয়ায় আইএস ঘাঁটিতে আকাশপথে মার্কিন হামলা
Connect with us

হামলা

ট্রাম্পের হুঁশিয়ারি কার্যকর! সিরিয়ায় আইএস ঘাঁটিতে আকাশপথে মার্কিন হামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলার (Venezuela) পর এবার সিরিয়া (Syria)। ইসলামিক স্টেটের (Islamic State/IS) ঘাঁটি লক্ষ্য করে সিরিয়াজুড়ে আকাশপথে (Airstrike) ব্যাপক হামলা চালাল মার্কিন সেনা (US Military)। অন্তত ৩৫টি জায়গায় গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (US Central Command)।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমথি হকিন্স জানান, “সিরিয়াজুড়ে আইএসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।” একই সঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে হত্যা করব।”

তবে এই হামলায় জঙ্গিদের মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট করেনি পেন্টাগন (Pentagon)। হামলার বিস্তারিত তথ্য দিতেও অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। অন্যদিকে আইএসের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে সিরিয়ায় মার্কিন সেনাদের একটি বৈঠকে অতর্কিতে হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই ঘটনায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়, আহত হন আরও তিন সেনা। এরপরই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন।

Advertisement
ads

বর্তমানে সিরিয়ায় এখনও প্রায় এক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, আইএসের ‘দুর্গ’ (Stronghold) গুঁড়িয়ে দিতেই এই অভিযান।

Continue Reading
Advertisement