আইপ্যাক অভিযান ঘিরে রাজ্য-রাজনীতিতে ঝড়, ইডির বিরুদ্ধে থানায় মমতা
Connect with us

রাজনীতি

আইপ্যাক অভিযান ঘিরে রাজ্য-রাজনীতিতে ঝড়, ইডির বিরুদ্ধে থানায় মমতা

Dipa Chakraborty

Published

on

Digital Desk: তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী তথ্য ও নথি চুরির অভিযোগ উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) বিরুদ্ধে। এই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। আচমকাই আইপ্যাক (IPAC) কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫ মিনিট সেখানে থাকার পর একটি সবুজ রঙের ফাইল হাতে বের হতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই অভিযানের লক্ষ্য ছিল ছাব্বিশের নির্বাচনের তৃণমূলের রণকৌশল (Election Strategy) হাতিয়ে নেওয়া।

এরপর ইডি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও (IPAC Office Kolkata) তল্লাশি চালায়। সেখানে উপস্থিত হয়ে কিছু নথি, মোবাইল ও ল্যাপটপ নিজের গাড়িতে তোলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি কার্যত উত্তাল।

Advertisement
ads

ইডির পালটা দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের তদন্তে (Investigation) বাধা দিয়েছেন এবং নথি সরিয়ে নিয়েছেন। এই অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ইডি ও তৃণমূল—দু’পক্ষের মামলার একসঙ্গে শুনানি হবে।

এদিকে দিল্লিতে স্বরাষ্ট্র দফতরের সামনে ইডি অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। অভিযোগ, সেই সময় দিল্লি পুলিশ তাঁদের হেনস্থা করে।

Continue Reading
Advertisement