SIR তালিকায় মৃত দেখানো ভোটাররা র‍্যাম্পে, বারুইপুর থেকে বিজেপি ও কমিশনকে আক্রমণ অভিষেকের
Connect with us

ভোটের খবর

SIR তালিকায় মৃত দেখানো ভোটাররা র‍্যাম্পে, বারুইপুর থেকে বিজেপি ও কমিশনকে আক্রমণ অভিষেকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বারুইপুর (Baruipur) থেকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রচার অভিযান শুরু করল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারুইপুরের (Baruipur) সাগরসংঘ মাঠে প্রথম ‘রণসংকল্প সভা’ (Ransankalp Sabha) করে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট টার্গেট ঘোষণা করেন।

সভায় বিশেষভাবে একটি র‍্যাম্প (Ramp) তৈরি করা হয়। এই র‍্যাম্পে তিনজন ভোটার—মনিরুল ইসলাম মোল্লা (Monirul Islam Molla), হরেকৃষ্ণ গিরি (Harekrishna Giri) ও মায়া দাস (Maya Das)—কে তুলে আনা হয়। অভিযোগ, এসআইআরের (Special Intensive Revision) খসড়া ভোটার তালিকায় তাঁদের মৃত দেখানো হয়েছিল। অভিষেক মঞ্চ থেকে জনতাকে জানান, “দেখতে কি মৃত মনে হচ্ছে? এঁরা বেঁচে আছেন—কিন্তু কমিশন (Election Commission) দেখতে পাচ্ছে না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, তৃণমূলের লক্ষ্য, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সব ৩১টি আসন জিতে নেওয়া। এছাড়া তিনি কেন্দ্রীয় নেতৃত্ব ও বিজেপি (BJP) নেতাদের কড়া আক্রমণ করে বলেন, “আমরা একজনের নামও কাটতে দেব না। জ্ঞানেশ কুমার, অমিত শাহ—সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন।”

Advertisement
ads

সভায় তিনি বাংলার মৌলিক অধিকার ও নিরাপত্তা নিয়ে বিজেপির (BJP) নীতি নিয়ে প্রশ্ন তোলেন। ২০১৪ সালের ২ কোটি চাকরির প্রতিশ্রুতির প্রসঙ্গও তুলে ধরে বলেন, “১১ বছরে কত চাকরি হয়েছে? তা বাংলায় দেখানো যায় কি?”

অভিষেকের বার্তা, “তৃণমূল জিতলে দু’মুঠো ভাত, বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত।” বারুইপুর (Baruipur) থেকে শুরু হওয়া ‘আবার জিতবে বাংলা’ (Abaar Jitbe Bangla) কর্মসূচি রাজ্যব্যাপী ২৬টি সভার মাধ্যমে নির্বাচন প্রস্তুতি চালাবে।

Continue Reading
Advertisement