পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে কোরান হাতে শপথ নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির
Connect with us

বিশ্বের খবর

পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে কোরান হাতে শপথ নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার নিউইয়র্কে (New York) নতুন বছরের শুরুতেই রচিত হল এক ঐতিহাসিক অধ্যায়। ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট (Democratic Socialist) নেতা জোহরান মামদানি (Zohran Mamdani) নিউইয়র্ক সিটির নতুন মেয়র (New Mayor of New York City) হিসেবে শপথ নিলেন। কোরান শরিফে (Holy Quran) হাত রেখে শপথ নেওয়ার মাধ্যমে তিনি শহরের প্রথম মুসলিম মেয়র (First Muslim Mayor) হিসেবে ইতিহাস গড়লেন।

ম্যানহাটনের (Manhattan) পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে (Old City Hall Subway Station) মধ্যরাতে এই প্রতীকী ও ব্যতিক্রমী শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শতাব্দীপ্রাচীন খিলান, মোজাইক টাইলস ও গম্বুজ ছাদের এই স্টেশনেই শপথবাক্য পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস (Letitia James)। পাশে দাঁড়িয়ে ছিলেন মামদানির স্ত্রী রামা দুয়াজি (Rama Duyaji), যিনি কোরানটি ধরে রাখেন। শপথের পর আবেগপ্রবণ মামদানি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্যের মুহূর্ত।”

মাত্র ৩৪ বছর বয়সে মেয়র হওয়া মামদানি শুধু প্রথম মুসলিমই নন, তিনি নিউইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত (South Asian Origin) মেয়র, প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম বয়সি মেয়র। ১৯৯১ সালে উগান্ডার (Uganda) কাম্পালায় জন্ম। মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মীরা নায়ার (Mira Nair) এবং বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি (Mahmood Mamdani)। সাত বছর বয়সে নিউইয়র্কে আসা মামদানির রাজনীতিতে মুসলিম পরিচয় ও ৯/১১ (9/11 Attack)–পরবর্তী অভিজ্ঞতার গভীর প্রভাব রয়েছে।

Advertisement
ads ads

২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর ২০২০ সালে কুইন্স (Queens) থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনী প্রচারে তাঁর মূল বার্তা ছিল ‘অ্যাফোর্ডেবিলিটি’ (Affordability)। বিনামূল্যে শিশু পরিচর্যা, ফ্রি বাস পরিষেবা, প্রায় ১০ লক্ষ পরিবারের ভাড়া স্থগিত এবং শহর পরিচালিত মুদি দোকানের পরীক্ষামূলক প্রকল্প তাঁর প্রতিশ্রুতির মধ্যে রয়েছে।

তবে সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ—আবর্জনা ব্যবস্থাপনা, সাবওয়ে পরিষেবা, মূল্যবৃদ্ধি ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক টানাপোড়েন। সব মিলিয়ে, মামদানির মেয়রত্ব শুধু প্রশাসনিক নয়, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও বিশ্বজুড়ে নজর কাড়ছে।

Continue Reading
Advertisement ads