বাংলাদেশ
ভারত বিদ্বেষে উত্তাল বাংলাদেশ, হাদির মৃত্যুর পর রাস্তায় রাস্তায় ‘ইন্ডিয়া বয়কট’ স্লোগান
ডিজিটাল ডেস্কঃ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে (Bangladesh) ভারত বিদ্বেষের (Anti-India sentiment) আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতভর বিক্ষোভের পর শুক্রবার সকালেও ঢাকার (Dhaka) শাহবাগে ‘ইন্ডিয়া বয়কট’ (India Boycott) স্লোগানে মুখর রাজপথ। একইসঙ্গে আজ রাজশাহীতে (Rajshahi) ভারতীয় সহকারী হাইকমিশন (Indian Assistant High Commission) ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক (Facebook) পোস্টে দেশজুড়ে আন্দোলনের ডাক দেন। তিনি শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এবং জুম্মার নামাজের (Jumma Prayer) পর মিছিল করার আহ্বান জানান। তাঁর পোস্টে ‘জুলাই আন্দোলন’ (July Movement) রক্ষার কথাও উল্লেখ করা হয়।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামে (Chattogram) ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাসভবনের দিকে মিছিল করে কট্টরপন্থীরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা হলে পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে ভোরে সেনাবাহিনী (Army) মোতায়েন করা হয় এবং পরে ১২ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করা হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের (Singapore) এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হামলাকারী ভারতে পালিয়েছে—এই অভিযোগ ঘিরেই বাংলাদেশজুড়ে বিক্ষোভ, ভাঙচুর এবং ভারত বিরোধী স্লোগান ছড়িয়ে পড়ে।


