রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর! টিকিট কনফার্মেশন চার্টের নিয়ম বদলাল রেল কর্তৃপক্ষ
Connect with us

ভারতীয় রেল

রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর! টিকিট কনফার্মেশন চার্টের নিয়ম বদলাল রেল কর্তৃপক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রেল যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। টিকিট কনফার্মেশন (Ticket Confirmation) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রেল। সম্প্রতি রেলমন্ত্রকের তরফে সমস্ত জোনাল রেলওয়ে ও CRIS-এর কাছে একটি নতুন সার্কুলার (Circular) পাঠানো হয়েছে, যেখানে রিজার্ভেশন চার্ট (Reservation Chart) তৈরির সময়সূচিতে বড় বদলের কথা জানানো হয়েছে।

রেলওয়ে বোর্ড (Railway Board) জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ট্রেনের ছাড়ার সময়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা সময়ে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে। এর ফলে যাত্রীরা অনেক আগে থেকেই জানতে পারবেন তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কি না, যা যাত্রা পরিকল্পনাকে করবে আরও সহজ ও ঝামেলামুক্ত।

এতদিন অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে চার্ট প্রস্তুত হওয়ায় ওয়েটিং লিস্ট (Waiting List) বা RAC-এ থাকা যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়তেন। নতুন ব্যবস্থায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে রেল।

নতুন নিয়ম অনুযায়ী চার্ট প্রস্তুতির সময়সূচি—

  • সকাল ৫:০১ থেকে দুপুর ২:০০ পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে,
    ➤ তাদের প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮:০০টার মধ্যে তৈরি হবে।

  • দুপুর ২:০১ থেকে রাত ১১:৫৯ এবং
    মধ্যরাত ১২:০০ থেকে ভোর ৫:০০ পর্যন্ত যেসব ট্রেন ছাড়বে,
    ➤ সেগুলির প্রথম চার্ট ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগে প্রস্তুত করা হবে।

রেলওয়ে বোর্ডের মতে, এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা আগেভাগেই তাঁদের আসনের অবস্থা জানতে পারবেন, হোটেল বুকিং, স্থানীয় যাতায়াত ও অন্যান্য পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন। বিশেষ করে RAC এবং ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত উপকারী হবে।

Advertisement
ads

এই নির্দেশিকা কার্যকর করার জন্য সমস্ত জোনাল রেলওয়ে এবং রেলের আইটি ইউনিট CRIS-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Continue Reading
Advertisement