ভাইরাল খবর
এসআইআর খসড়া তালিকায় বড় ধাক্কা, প্রশ্নের মুখে একাধিক হেভিওয়েটের বুথ
ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশন (Election Commission of India) প্রকাশ করেছে এসআইআর (Special Intensive Revision – SIR) সংক্রান্ত খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। এই তালিকায় রাজ্যজুড়ে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এই তালিকায় দেখা যাচ্ছে, একাধিক হেভিওয়েট নেতার বুথেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বিজেপি নেতা (BJP leader) দিলীপ ঘোষ। কলকাতা থেকে নাম কাটিয়ে বহু আগেই খড়গপুর শহরের (Kharagpur Town) ভোটার হন তিনি। রেলনগরীর (Railway Township) ২৬৩ নম্বর বুথে তাঁর নাম নথিভুক্ত।
তথ্য অনুযায়ী, ওই বুথে এবার ২৩৫ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত (Deceased) ভোটার ১৯ জন, স্থায়ীভাবে স্থানান্তরিত (Permanently Shifted) ১১ জন, নো ম্যাপিং (No Mapping) ৭৬ জন এবং অনুপস্থিত (Absent) ভোটার ১৯৬ জন। ফলে আগে যেখানে ভোটার ছিলেন ৭৭৯ জন, খসড়া তালিকা প্রকাশের পর তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৭২ জনে।
এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রেলকলোনি এলাকা হওয়ায় চাকরি সূত্রে বহু মানুষ এখানে আসেন ও পরে অন্যত্র চলে যান। সেই কারণেই ভোটার সংখ্যা কমেছে।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার ১০ নম্বর বুথে মাত্র ২১ জন ভোটারের নাম বাদ পড়েছে। জেলার অপর মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর শালবনীর ৩০৮ নম্বর বুথে বাদ পড়েছে ১৮ জন। মেদিনীপুরের বিধায়ক ও তৃণমূল নেতা সুজয় হাজরার ২১১ নম্বর বুথে ১৩৫ জন ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে মৃত ভোটার ৭১ জন।
কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে নিখোঁজ (Missing) ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন এবং ডুপ্লিকেট (Duplicate) ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। পাশাপাশি ‘ভূতুড়ে’ (Ghost Voters) ভোটারের সংখ্যাও ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন। ইতিমধ্যেই শুনানির (Hearing) জন্য নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।
