প্রেমে ফাঁসিয়ে ২ কোটি টাকা ও গয়না নেওয়ার অভিযোগ ডিএসপি-র বিরুদ্ধে
Connect with us

ভাইরাল খবর

প্রেমে ফাঁসিয়ে ২ কোটি টাকা ও গয়না নেওয়ার অভিযোগ ডিএসপি-র বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছত্তিশগড় পুলিশের ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে প্রতারণা (Fraud) ও ব্ল্যাকমেলের (Blackmail) গুরুতর অভিযোগ তুলেছেন রায়পুরের ব্যবসায়ী দীপক ট্যান্ডন। তাঁর দাবি, ২০২১ সালে কল্পনার সঙ্গে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক (Relationship) তৈরি হয়। সেই সম্পর্কের সুযোগ নিয়ে কল্পনা তাঁর কাছ থেকে নগদ ২ কোটি টাকা (2 Crore Cash), ১২ লাখ টাকার হিরের আংটি (Diamond Ring), ৫ লাখ টাকার সোনার গয়না (Gold Jewellery), ১ লাখ টাকার ব্রেসলেট (Bracelet) এবং তাঁর ইনোভা গাড়ি (Innova Car) নেন।

অভিযোগ, শুধু এখানেই থেমে থাকেননি ডিএসপি। রায়পুরের ভিআইপি রোডের একটি হোটেল নিজের ভাইয়ের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। শেষ পর্যন্ত ৩০ লাখ টাকা খরচ করে সেই হোটেল ডিএসপি-র নামে লিখে দিতে বাধ্য হন দীপক। তাঁর আরও দাবি, দাবি না মানলে কল্পনা ভুয়ো মামলায় (Fake Case) তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ডিএসপি কল্পনা বর্মা। NDTV-কে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যে চ্যাট স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তা ভুয়ো (Fake Screenshot), এবং তাঁর ছবি ব্যবহার করে জাল চ্যাট তৈরি করা একটি অপরাধমূলক কাজ। তাঁর বক্তব্য, “এই অভিযোগ আমার পদ বা ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। চরিত্রহননের (Character Assassination) চেষ্টা করা হচ্ছে।”

Advertisement
ads ads

কল্পনা বলেন, দীপক এবং তাঁর স্ত্রী বরখা নিয়ম মেনে গাড়ি কিনেছিলেন, যার নথিও রয়েছে। বরখার দেওয়া চেক (Cheque) বাউন্স করায় তাঁদের বিরুদ্ধে মামলা আদালতে চলছে। ডিএসপি দাবি করেন, তাঁর বাবা ও দীপকের মধ্যে ব্যবসায়িক বিরোধ থেকেই এই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।