ধর্ম
হাইকোর্টের সবুজ সঙ্কেত, হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে আর বাধা নেই, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের (Murshidabad) বেলেডাঙা (Beledanga) এলাকায় হুমায়ুন কবীর ঘোষিত (Suspended Trinamool MLA) বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণ নিয়ে আইনি জট অবশেষে কাটল। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, মসজিদের শিলান্যাস (Foundation Laying) কর্মসূচি আটকানো হবে না। তবে নিরাপত্তা (Security) নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের (State Government) উপর বর্তাবে।
আদালত নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদ এলাকায় ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন রাখতে হবে। প্রয়োজনে রাজ্য ইতিমধ্যেই থাকা কেন্দ্রীয় বাহিনীও ব্যবহার করতে পারবে। হাইকোর্টের মতে, আইনশৃঙ্খলা (Law and Order) নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্যের।
৬ ডিসেম্বর বেলেডাঙায় হুমায়ুনের ঘোষিত শিলান্যাসের অনুষ্ঠানের বিষয়ে আদালত জানায়, “কর্মসূচি বন্ধের কোনও কারণ নেই, তবে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে।”
প্রসঙ্গত, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে হুমায়ুনকে বৃহস্পতিবারই তৃণমূল (Trinamool) থেকে বহিষ্কার করা হয়েছে। হাইকোর্টের এই রায়ে প্রশাসনের সামনে দায়িত্ব বাড়িয়েছে—৬ ডিসেম্বর কোনও অশান্তি বা উত্তেজনা সৃষ্টি না হওয়া নিশ্চিত করতে হবে।


