দেশের খবর
ইন্ডিগো উড়ান বাতিল, কলকাতা–বেঙ্গালুরু বিমানভাড়া ছাড়াল ১ লক্ষ, যাত্রীরা হতবাক
ডিজিটাল ডেস্কঃ দেশের বৃহত্তম এয়ারলাইন (Airline) ইন্ডিগো (IndiGo) বর্তমানে চরম বিশৃঙ্খলার (Chaos) মধ্যে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিমানবন্দর (Airport) ধসে পড়েছে সংস্থার পরিষেবা। এক দিনে ৫০০-রও বেশি উড়ান (Flights) বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী (Passengers) বিপাকে পড়েছেন। বিশেষ করে দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru), হায়দরাবাদ (Hyderabad) মিলিয়ে অন্তত ১৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।
কলকাতা (Kolkata) বিমানবন্দর থেকেও ২৪টি ইন্ডিগো ফ্লাইট দেরিতে ছাড়ে, যার মধ্যে দুটি আন্তর্জাতিক (International) বিমান। বাতিল উড়ানের কারণে অন্য এয়ারলাইনে টিকিটের দামও বেড়ে গেছে। সাধারণত কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে ইকোনমি (Economy) ভাড়া ৭–৮ হাজার টাকা হলেও এখন তা ২১ হাজার থেকে ১ লক্ষ টাকায় পৌঁছেছে। কলকাতা–দিল্লি ভাড়া ৬–৭ হাজার থেকে বেড়ে ২৫–৮৪ হাজার, কলকাতা–মুম্বই ভাড়া ৭–৮ হাজার থেকে ২৫–৪৮ হাজার টাকায় উঠেছে।
এয়ারলাইনগুলোর এই বিশৃঙ্খলার (Disruption) কারণে সাধারণ যাত্রীদের (Common Passengers) মাথায় হাত পড়েছে। এমন পরিস্থিতিতে অ্যাভিয়েশন নজরদারি সংস্থা (DGCA) বৃহস্পতিবার ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। সংস্থার নভেম্বর মাসের কর্মক্ষমতা (Performance) হঠাৎ কমে যাওয়ায় তদারকি শুরু হয়েছে।
পাইলট ফেডারেশন (Federation of India Pilots) অভিযোগ করেছে, ইন্ডিগো দীর্ঘদিন ধরে নিয়োগ (Recruitment) বন্ধ রেখেছে, কর্মী সংখ্যা অস্বাভাবিকভাবে কম এবং পাইলটদের বেতন স্থগিত (Salary Suspended) রেখেছে। ইন্ডিগো দাবি করেছে, কোনও তদন্তের খবর জানে না, শুধুমাত্র কিছু তথ্য চাওয়া হয়েছে।


