Connect with us

ভাইরাল খবর

দিনদুপুরে রায়গঞ্জে আইনজীবী অপহরণ! আইনজীবীদের রাস্তায় বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জের (Raiganj) উদয়পুর বারোয়ারি মন্দির (Udaypur Baroari Mandir) এলাকায় আদালত থেকে বাড়ি ফেরার পথে (Returning from court) রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী (Advocate) জুলিয়াস আয়ার (Julius Ayer)কে অপহরণের (Kidnapping) অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার অর্থাৎ, গতকাল  সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়। 

জেলা বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শুভদীপ মুখার্জী জানান, আদালতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন জুলিয়াস। তখন দুষ্কৃতীরা তাঁর পথ আটকিয়ে জোর করে স্করপিও (Scorpio) গাড়িতে তোলার চেষ্টা করে। পাশে থাকা সহকর্মী অমিত সাহা (Amit Saha) প্রতিবাদ করলে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়।

এই ঘটনায় আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ দ্রুত তল্লাশি শুরু করেছে। এলাকায় সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। বিক্ষোভে আইনজীবীরা রাজ্য সড়ক অবরোধ করে জুলিয়াসকে উদ্ধার করার দাবি জানিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer