নির্বাচন কমিশনের বড় ঘোষণা: বিএলও-দের দ্বিগুণ ভাতা ও অতিরিক্ত ডেটা প্যাক টাকা
Connect with us

ভাইরাল খবর

নির্বাচন কমিশনের বড় ঘোষণা: বিএলও-দের দ্বিগুণ ভাতা ও অতিরিক্ত ডেটা প্যাক টাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR – Special Summary Revision) কাজের প্রচণ্ড চাপ, অসুস্থতা এমনকি কাজের চাপেই মৃত্যুর অভিযোগ—এই পরিস্থিতিতেই বুথ লেভেল অফিসারদের (BLO – Booth Level Officer) জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন চলছে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এই সময়েই কমিশন জানাল, এবার থেকে প্রতি নির্বাচন চক্রে বিএলও-রা আগের তুলনায় দ্বিগুণ ভাতা পাবেন

আগে যেখানে বিএলও-রা ৬,000 টাকা পেতেন, এবার তা বাড়িয়ে ১২,000 টাকা করা হয়েছে। শুধু তাই নয়, ব্লো সুপারভাইজরদের (BLO Supervisor) ভাতাও বাড়ানো হয়েছে—আগের ১২,000 টাকা-র বদলে এখন তাঁরা পাবেন ১৮,000 টাকা

Image

পাশাপাশি পশ্চিমবঙ্গের সিইও (CEO – Chief Electoral Officer) দফতর জানিয়েছে, এসআইআর কার্যক্রমের সময় বিএলও-দের মোবাইল ডেটা খরচ মেটাতে অতিরিক্ত 1,000 টাকা দেওয়া হবে। কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), অ্যাসিস্ট্যান্ট ERO (AERO), সুপারভাইজর ও বিএলওরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যে কঠোর পরিশ্রম করেন, সেই কাজের মূল্যায়ন হিসেবেই এই ভাতা বৃদ্ধি।

Advertisement
ads

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত ভোটারকে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দিতে হবে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। কেউ যদি নির্ধারিত সময়ে ফর্ম জমা না দিতে পারেন, তবে তাঁকে ফর্ম-৬ (Form-6) পূরণ করে নতুন ভোটার হিসেবে আবেদন করতে হবে।

কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এসআইআর-এর চাপের মধ্যে থাকা হাজার হাজার বিএলওর কাছে বড় স্বস্তির বার্তা।

Continue Reading
Advertisement