ভোটের খবর
দিল্লির নিয়োগ করা ১৩ রোল অবজার্ভার কাজ শুরু, শনিবার পূর্ণাঙ্গ কর্মসূচি
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে নির্বাচন কমিশন (Election Commission of India) শুক্রবার সন্ধ্যায় ১২ জন Electoral Roll Observer এবং একজন Special Electoral Roll Observer নিয়োগ করেছে। স্পেশ্যাল অবজার্ভারের দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত (Subrata Gupta)। আজ বিকেল ৪টেয় তিনি প্রথম ভিডিও কনফারেন্স করবেন জেলার জেলা শাসকদের (District Magistrate–DM) সঙ্গে। তার আগে ১২ জন অবজার্ভারকে নিয়ে বেঙ্গল চেম্বারে বৈঠক শুরু করেছেন তিনি। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল।
বাংলায় ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা (BLO—Booth Level Officer) ফর্ম বিতরণ প্রায় সম্পূর্ণ করে এনেছেন। SIR প্রক্রিয়া এখন পুরোদমে চলছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার প্রতিটি ধাপ যথাযথভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইএএস অফিসারদের।
জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত রোল অবজার্ভাররা (Roll Observer):
১) স্মিতা পান্ডে — পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম
২) তন্ময় চক্রবর্তী — মুর্শিদাবাদ, মালদা
৩) রণধীর কুমার — উত্তর ২৪ পরগনা, কলকাতা (North Kolkata)
৪) সি. মুরুগান — দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (South Kolkata)
৫) আর. অর্জুন — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
৬) রাজীব কুমার / জগদীশ মিনা — হাওড়া
৭) নীলম মিনা — পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
৮) অশ্বিনী কুমার যাদব — উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
৯) নিরঞ্জন কুমার — দার্জিলিং, কালিম্পং
১০) দেবী প্রসাদ করানাম — পুরুলিয়া, বাঁকুড়া
১১) রচনা ভগত — নদিয়া
১২) ড. বিশ্বনাথ — হুগলি
কমিশনের নির্দেশ অনুযায়ী অবজার্ভারদের মূল দায়িত্ব:
১. SIR পর্যবেক্ষণ:
২৭ অক্টোবর ২০২৫–এর নির্দেশিকা অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) যেন যথাযথভাবে হয়, কোনও যোগ্য নাগরিক বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ব্যক্তি তালিকায় ঢুকে না পড়ে—তা নিশ্চিত করা।
২. নিয়মিত রিপোর্ট পাঠানো:
প্রয়োজন মনে করলে কমিশনকে নিয়মিত গ্রাউন্ড লেভেল রিপোর্ট পাঠাতে পারবেন।
৩. প্রশংসাপত্র না দেওয়ার নির্দেশ:
অবজার্ভার কোনও বিএলও (BLO), ইআরও (ERO—Electoral Registration Officer) কিংবা অন্য কোনও নির্বাচনী আধিকারিককে সরাসরি কোনও প্রশংসাপত্র (Appreciation Letter) দিতে পারবেন না। যোগ্য মনে হলে কমিশনে সুপারিশ করতে হবে।
৪. ভাতা ও সুবিধা:
অডিজিও (TA/DA) সহ প্রয়োজনীয় সমস্ত সুবিধা এবং যেকোনও এয়ারলাইন্সে বিমানের ভ্রমণসুবিধা পাবেন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত। প্রয়োজনীয় প্রোটোকল পশ্চিমবঙ্গের সিইও অফিস থেকেই মিলবে।
