বনগাঁ সভায় বিজেপিকে চ্যালেঞ্জ মমতার—‘আমার সঙ্গে খেলতে এসো না’, এসআইআর নিয়েও তোপ
Connect with us

রাজনীতি

বনগাঁ সভায় বিজেপিকে চ্যালেঞ্জ মমতার—‘আমার সঙ্গে খেলতে এসো না’, এসআইআর নিয়েও তোপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে এসআইআর (SIR – Special Summary Revision) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে (Bongaon Trikone Park) সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই বিজেপি (BJP) ও জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India – ECI) তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন,
“আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না। ভয় পাবেন না।”
এরপর সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন—
“আমার সঙ্গে খেলতে এসো না।”

হেলিকপ্টারের ইনস্যুরেন্স (Helicopter Insurance) শেষ হয়ে যাওয়ায় গন্তব্যে যেতে না পারা প্রসঙ্গেও মঞ্চে সরব হন মমতা। তিনি বলেন,
“নির্বাচন শুরুই হয়নি, তার মধ্যেই কনফ্রন্টেশন! কিন্তু এতে আমার লাভই হয়েছে—রাস্তায় অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে।”

বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও দাবি করেন,
“কোটি কোটি টাকা খরচ করলেও লাভ হবে না। মানুষ টাকা নেবে, কিন্তু ভোট দেবে না।”

Advertisement
ads

নারীশক্তি (Women Power) ও নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে বলেন,
“আমি যা ধরি, শেষ না করে ছাড়ি। আমি ভোটের রাজনীতি করি না, মানুষের রাজনীতি করি।”

এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনকে নিশানা করে তাঁর বক্তব্য—
“এসআইআর করতে তিন বছর লাগে। আমরা এর বিরোধী নই। কিন্তু দুই মাসে কেন? এর পিছনে কী উদ্দেশ্য?”

সারা বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো বনগাঁর মঞ্চ থেকেই বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement