দিল্লি বিস্ফোরণে উমরের ভিডিও অস্ত্র, এনআইএ’র জালে চার সন্দেহভাজন
Connect with us

ভাইরাল খবর

দিল্লি বিস্ফোরণে উমরের ভিডিও অস্ত্র, এনআইএ’র জালে চার সন্দেহভাজন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির লালকেল্লার ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। আত্মঘাতী হামলাকারী উমরের ফোন ঘেঁটে তদন্তকারীরা পেয়েছেন ১২টি জেহাদি ভিডিও (Jihadi Videos), যার মাধ্যমে সে মুসলিম তরুণদের মগজধোলাই (Brainwashing) করে জেহাদে যোগ দিতে প্ররোচনা দিত বলে সূত্রের দাবি। আফগান মুজাহিদিন (Mujahideen) এবং তালিবান (Taliban)–এর উদাহরণ টেনে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করার আহ্বানও ছিল ওই ভিডিওগুলিতে। তদন্তকারীদের বক্তব্য, উমর নিজেও বিভিন্ন আত্মঘাতী হামলার প্রশিক্ষণমূলক আপত্তিকর ভিডিও দেখে বিস্ফোরণে যুক্ত হয়েছিল।

এদিকে, লালকেল্লা বিস্ফোরণ মামলায় আরও চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA)। শ্রীনগর থেকে ধৃতরা হলেন—ডা. মুজাম্মিল শেখিল গনাই, ডা. আদিল আহমেদ রাঠার, ডা. শাহিন সইদ এবং মুফতি ইরফান আহমদ ওয়াগে। পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। হামলার অর্থসংস্থান, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে এদের বড় ভূমিকা ছিল বলে এনআইএ জানিয়েছে। মুজাম্মিলকে জইশ-ই-মহম্মদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

১০ নভেম্বরের গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হন। এর আগেই আমির রশিদ আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, যার গাড়িই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে বলে দাবি এনআইএ’র। আত্মঘাতী হামলাকারী উমর নবি–র সঙ্গে মিলে হামলার ছক কষেছিল আমির। ইতিমধ্যেই নবি–র আরও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৭৩ জন প্রত্যক্ষদর্শী ও আহতদের বয়ান রেকর্ড করেছে এনআইএ।

Advertisement
ads
Continue Reading
Advertisement