লালকেল্লা বিস্ফোরণ নিয়ে অবশেষে পাকিস্তানের স্বীকারোক্তি, দাবি PoK নেতা
Connect with us

ভাইরাল খবর

লালকেল্লা বিস্ফোরণ নিয়ে অবশেষে পাকিস্তানের স্বীকারোক্তি, দাবি PoK নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লালকেল্লার সামনে বিস্ফোরণকাণ্ডে (Blast Case) প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য। হোয়াইট কলার মডিউল (White Collar Module) থেকে চিকিৎসকরা জঙ্গি কার্যকলাপ চালানোর মতো তথ্য চাঞ্চল্য তৈরি করেছে। এবার আরও বড় দাবি করলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) সদ্য প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ আনোয়ারুল হক (Anwarul Haq)। আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে তিনি খোলাখুলিভাবেই স্বীকার করলেন—দিল্লির এই বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তানই রয়েছে।

কট্টর ভারতবিরোধী চৌধুরী আনোয়ারুল হক কয়েক দিন আগেও ছিলেন PoK–র প্রধানমন্ত্রী। বুধবার তাঁর বিস্ফোরক মন্তব্য—
“আমি আগেই বলেছিলাম, তোমরা যদি বালুচিস্তানে রক্ত ঝরাও, তবে আমরা ভারতের কাশ্মীরের (Kashmir) জঙ্গল থেকে লালকেল্লা (Red Fort) পর্যন্ত প্রত্যাঘাত করব। আল্লাহর আশীর্বাদে আমরা সেটা করে দেখিয়েছি। ওরা এখনও মৃতদেহ গুনছে।”

পাকিস্তানের সরকার এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif) ফের একবার ভারতের বিরুদ্ধে আগ্রাসী ভাষণ দিয়েছেন। সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমরা ভারতকে বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ—পূর্ণমাত্রার যুদ্ধকেও উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তান সবসময় সতর্ক।”

প্রসঙ্গত, পাকিস্তানে বহু বছর ধরেই বালোচিস্তান (Balochistan) স্বাধীনতার দাবিতে অশান্ত। বালোচ লিবারেশন আর্মি (BLA) পাক সেনার বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতেও ইসলামাবাদ ভারতের উপর দোষ চাপাচ্ছে। যদিও নয়া দিল্লির বক্তব্য—এটি পাকিস্তানের নিজের সন্ত্রাসবাদী নীতি থেকে নজর ঘোরানোর কৌশল। বালোচিস্তানের সমস্যায় ভারতের কোনও হাত নেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement