রাজনীতি
SIR নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন মমতা! অমিত শাহের পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে (West Bengal) চলছে SIR বা স্পেশাল ইলেক্টোরাল রিভিশন (Special Electoral Revision) প্রক্রিয়া। নির্বাচন কমিশন (Election Commission) আগামী ৭ ফেব্রুয়ারি (7 February) প্রকাশ করবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দিনক্ষণ। কিন্তু এই SIR প্রক্রিয়া এত তাড়াহুড়ো করে সম্পন্ন করার কারণ নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
উত্তরবঙ্গের (North Bengal) প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মমতার কড়া বক্তব্য, “SIR-এর নামে রাজ্যে তৈরি হচ্ছে ‘সুপার এমার্জেন্সি (Super Emergency)’ পরিস্থিতি।” তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে বঞ্চিত ও লাঞ্ছিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “নোটবন্দি (Demonetisation) শুনেছিলেন তো, এখন হলো ভোটবন্দি (Vote-ban)। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকেই চেনেন — এর চেয়ে বড় অসম্মান আর কী হতে পারে? দু’বছর সময় দেওয়া যেত, এত তাড়াহুড়ো কেন?”
এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) দিকেও সরাসরি আক্রমণ শানান মমতা। অনুপ্রবেশ (Infiltration) ইস্যুতে তিনি বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব তো বিএসএফের (BSF)। তাহলে অনুপ্রবেশের দায় কেন্দ্রের নয় কেন? অমিত শাহ নিজে দায় নিন, নয়তো ইস্তফা (Resignation) দিন।”
মমতা আরও দাবি করেন, কেন্দ্র SIR-এর আড়ালে রাজ্যে এক ধরনের সুপার ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি করছে, যা গণতন্ত্রের পরিপন্থী।
জনগণমন (Jana Gana Mana) বিতর্ক নিয়েও বিজেপিকে (BJP) তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শিক্ষাব্যবস্থা, সংবিধান, আম্বেদকর (Ambedkar) — সব কিছুর নামে বিতর্ক তৈরি করছে ওরা। এখন আবার বন্দেমাতরম (Vande Mataram) ও জনগণমন নিয়েও ঝগড়া বাঁধাচ্ছে। আমাদের কাছে দুই গানই সমান শ্রদ্ধার।”
মমতার বার্তা, “২৬ সালের নির্বাচনে (2026 Election) বিজেপিকে উৎখাত করবে বাংলার মানুষ।”
