মহিলা বিশ্বজয়ের শুভেচ্ছায় মমতা, কিন্তু বিজেপির কটাক্ষ — ‘রাত ৮টার পর তো বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন!’
Connect with us

খেলার খবর

মহিলা বিশ্বজয়ের শুভেচ্ছায় মমতা, কিন্তু বিজেপির কটাক্ষ — ‘রাত ৮টার পর তো বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন!’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইতিহাস (History) রচনা করে প্রথমবারের মতো আইসিসি (ICC) ট্রফি জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ঐতিহাসিক সাফল্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিনন্দন জানিয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও তাঁর দলকে। কিন্তু এই অভিনন্দন বার্তাই উসকে দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

মহিলা ক্রিকেট দলের বিজয়ের পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

“বিশ্বকাপের ফাইনালে আমাদের নারী দলের সাফল্যে পুরো জাতি গর্বিত। টুর্নামেন্টে তারা যে লড়াই এবং নিয়ন্ত্রণ দেখিয়েছে, তা তরুণ মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা প্রমাণ করেছেন, আপনারা একটি বিশ্বমানের দল। ভবিষ্যতে আরও বড় সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আপনাদের পাশে আছি।”

এই পোস্টের জবাবেই বিজেপির (BJP) কটাক্ষ—

“ওহ মাই গড! তাঁরা তো রাত ১২টা পর্যন্ত খেলছিলেন, কিন্তু আপনি তো মেয়েদের ৮টার মধ্যে বাড়ি ফিরে যেতে বলেছিলেন!”

বিজেপির এই মন্তব্য ঘুরে যায় সম্প্রতি দুর্গাপুর ধর্ষণ কাণ্ড (Durgapur rape case)-এর দিকে, যেখানে মমতার বক্তব্যকে কেন্দ্র করে আগেই শুরু হয়েছিল তীব্র সমালোচনা। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছিলেন—

“ওটা একটি প্রাইভেট কলেজ (Private College)। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব সেই প্রতিষ্ঠানেরই। রাত সাড়ে ১২টার সময় কেউ বাইরে গেলে পুলিশ কীভাবে জানবে? বেসরকারি কলেজগুলির উচিত নিরাপত্তা জোরদার করা, বিশেষ করে মেয়েদের রাতে বাইরে না যেতে দেওয়া উচিত।”

এই মন্তব্যের পর থেকেই বিরোধীরা মমতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি ছিল, তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা (misinterpretation)’ করা হয়েছে।

Advertisement
ads

তবুও, ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ের পর ফের সেই পুরনো প্রসঙ্গ ফিরে এসেছে রাজনীতির মঞ্চে। মমতার শুভেচ্ছা বার্তার মধ্যেই বিজেপি আবার তুলে এনেছে তাঁর সেই বিতর্কিত মন্তব্য—ফলে হরমনদের জয় উদযাপনের আবহে ফের উত্তপ্ত হয়েছে বঙ্গরাজনীতি।

Continue Reading
Advertisement