ডিজির নির্দেশে গঠিত হচ্ছে AI সেল পুলিশের কার্যক্ষমতায় আসছে আমূল পরিবর্তন
Connect with us

কলকাতা

ডিজির নির্দেশে গঠিত হচ্ছে AI সেল পুলিশের কার্যক্ষমতায় আসছে আমূল পরিবর্তন

ডিজি রাজীব কুমারের নির্দেশে রাজ্য পুলিশের সদর দফতরে গঠিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেল। এই সেল পুলিশের প্রশাসনিক কাজ, নীতি নির্ধারণ ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Dipa Chakraborty

Published

on

কলকাতা: রাজ্য পুলিশের কাজে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)-এর ব্যবহার। পুলিশ প্রশাসনের কার্যক্ষমতা আরও উন্নত করতে, প্রযুক্তিকে সঙ্গী করেই নতুন অধ্যায় শুরু করছে রাজ্য পুলিশ। শুক্রবার ভবানী ভবন (Bhawani Bhavan) থেকে ডিজি (DGP) রাজীব কুমার ঘোষণা করলেন— রাজ্য পুলিশের মধ্যে গঠিত হবে একটি বিশেষ AI Cell

সূত্রের খবর অনুযায়ী, এই কৃত্রিম বুদ্ধিমত্তা সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি (ADG) পদমর্যাদার এক আধিকারিক, যিনি সেলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। সেলের কার্যপ্রণালী, নীতি নির্ধারণ, এবং বাস্তবায়ন তাঁর অধীনেই হবে। এছাড়াও, আইজি (IG), ডিআইজি (DIG) এবং এসপি (SP) পদমর্যাদার আধিকারিকরা থাকবেন সদস্য হিসেবে— যাঁরা সমন্বয়, নথিপত্র প্রস্তুতি, ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন।

কেবল প্রশাসনিক কর্মকর্তারাই নন, সেলে থাকবে দু’জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ (Technical Experts), যাঁরা AI Implementation, Evaluation, এবং Consultation-এর কাজ করবেন। প্রয়োজনে আরও বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

Advertisement
ads

ভবানী ভবনেই তৈরি হবে এই বিশেষ সেল। সেলের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ডিজি রাজীব কুমারের হাতে। রাজ্য সরকার দেবে প্রয়োজনীয় আর্থিক (Financial)প্রশাসনিক (Administrative) সহায়তা। প্রতি দু’সপ্তাহে একবার বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পুলিশের নীতিনির্ধারণ (Policy Framing)কৌশলগত উন্নয়ন (Strategic Development)-এ কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা যায়, তা নির্ধারিত হবে।

সেলের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে AI ব্যবহারে স্বচ্ছতা (Transparency) বজায় রাখতে নীতিমালা প্রণয়ন এবং রাজ্য পুলিশের আধিকারিকদের Training Program আয়োজন করা।

এভাবে রাজ্য পুলিশের কাজে Artificial Intelligence যুক্ত হওয়ায় এক নতুন প্রযুক্তি-অধ্যায় শুরু হতে চলেছে বাংলায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement