ভাইরাল খবর
স্কুলে ২০ শিশু পণবন্দি, পণবন্দির অভিযোগ ওই স্কুলেরই জনৈক কর্মীর বিরুদ্ধে
ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) পাওয়াই (Powai) এলাকায় একটি অভিনয় (Acting) স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই স্কুলের এক কর্মী ২০ জন শিশুকে (Children) পণবন্দি (Hostage) করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ (Police) বাহিনী। পুলিশ দুষ্কৃতীর সঙ্গে (Criminal) সরাসরি যোগাযোগ করে শিশুদের (Children) মুক্ত করার চেষ্টা করছে।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার (Thursday) সকালে এই ঘটনা ঘটেছে। প্রথমে জানা গেছে, ১৫-২০ জন শিশুকে একটি স্টুডিয়ো (Studio)তে আটকানো হয়েছে। এরপর সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মুম্বইয়ের আরও কিছু স্টুডিয়োতে (Studios) শিশুদের আটকে রাখা হয়েছিল। মূলত ওই স্টুডিওর অভিনয় শিক্ষা কেন্দ্রের (Acting School) শিশুদেরই আটক করা হয়েছে।
ঘটনাস্থলকে ঘিরে ফেলেছে পুলিশ। এলাকায় হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে। কী কারণে এবং কারা শিশুদের আটকে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দ্রুত অ্যাকশনে নেমে পুলিশ সকল শিশুকে (Children) মুক্ত করতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রোহিত (Rohit) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, রোহিত ওই অ্যাক্টিং স্কুলের কর্মী ছিলেন। এদিন প্রায় ১০০ জন শিশু অডিশনের জন্য স্কুলে (School) গিয়েছিল, কিন্তু রোহিত তাঁদের মধ্যে ১৫-২০ জনকে দোতলায় (First Floor) আটকে রাখেন।
পুলিশ আরও জানিয়েছে, শিশুরা বর্তমানে নিরাপদে আছে এবং ঘটনার তদন্ত চলছে।


