ভোটের খবর
২০০২ সালের ভোটার তালিকা উধাও, তৃণমূলের অভিযোগে রাজ্য রাজনীতি উত্তপ্ত
ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে রাজ্যের রাজনীতি (politics) ফের উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস (TMC) ইলেকশন কমিশন (Election Commission) প্রকাশিত ভোটার তালিকা (voter list) নিয়ে বড়সড় অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) দাবি করেছেন, ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি (hard copy) এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করা বর্তমান তালিকার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
তৃণমূলের অভিযোগ, উত্তর ২৪ পরগনার অশোক নগর বিধানসভা এলাকার গুমা-১ গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) ও হাবড়া-২ ব্লকের ১৫৯ নম্বর বুথে (booth) ওয়েবসাইটে কোনও ভোটার দেখাচ্ছে না, অথচ ২০০২ সালের লিস্টে সেখানে প্রায় ৯০০ জনের নাম ছিল। একইভাবে কোচবিহারে (Cooch Behar) কোনও বুথ থেকে ৪০০ থেকে ৯০০ নাম বাদ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ বলেন, “এরা চুপি চুপি কারচুপি করছে (manipulation)। সাইলেন্ট রিগিং (silent rigging) চলছে।”
একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে, যেখানে বহু ভোটারের নাম গায়েব (missing)। উদাহরণ দিয়ে কুণাল বলেন, “এক এলাকায় ২০০২ সালের ভোটার লিস্টে ৭১৭ জনের নাম ছিল, এখন মাত্র ১৪০ জন আছে। এতজন একসাথে মারা যেতে পারে না! এসআইআরের (Special Summary Revision) আগেই নাম কীভাবে উধাও হচ্ছে?”
তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে (deliberately) ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। বিজেপির (BJP) হাত আছে বলেও কুণাল উল্লেখ করেন, “বিজেপির অফিসে বসেই এই বাদ দেওয়া হয়েছে, কমিশন শুধু সেটাই আপলোড করেছে। না হলে এসআইআরের আগে বিজেপি নেতারা কীভাবে জানাচ্ছেন, এত নাম বাদ হবে?”
তৃণমূল মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, “একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানানো হয়েছে। প্রতিটি বুথে, প্রতিটি বাড়িতে নজর রাখুন—পুরনো লিস্টের সঙ্গে মিলিয়ে দেখুন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লক ধরে ব্লক নাম বাদ দেওয়া হচ্ছে।”
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ভোটার তালিকায় কারচুপি (tampering) এমনভাবে হচ্ছে যে, বিজেপির মধ্যেও ঝামেলা শুরু হয়েছে। নিজেদের কিছু লোকের নামও তারা বাদ দিয়েছে। এখন ফেঁসে গিয়ে বলে দিচ্ছে, কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে। আমরা পুরো ঘটনার যথাযথ তদন্ত (proper investigation) দাবি করছি।”
রাজনৈতিক মহলে এখন কৌতূহল তৈরি হয়েছে, কমিশন কী প্রতিক্রিয়া জানাবে এবং বিজেপি কী বলবে তা নিয়েও।


