আপনার এলাকায় কে BLO, জানুন অনলাইনে! এসআইআর-এ ফর্ম জমা ও যাচাইয়ের নতুন নিয়ম
Connect with us

ভোটের খবর

আপনার এলাকায় কে BLO, জানুন অনলাইনে! এসআইআর-এ ফর্ম জমা ও যাচাইয়ের নতুন নিয়ম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিহারের (Bihar) পর এবার পশ্চিমবঙ্গেও (West Bengal) শুরু হয়েছে এসআইআর (Special Intensive Revision – SIR)। সারা দেশজুড়ে মোট ১২টি রাজ্যে একসঙ্গে এই এসআইআর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ভোটার তালিকার জন্য এনুমারেশন ফর্ম (Enumeration Form) ছাপানোর কাজ শুরু হয়েছে। এবার বুথ লেভেল অফিসারদের (BLO – Booth Level Officer) জন্য একগুচ্ছ গাইডলাইন (Guidelines) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)

এই নির্দেশিকা (Instruction) অনুসরণ করা বাধ্যতামূলক প্রতিটি বুথ লেভেল অফিসারের (BLO) জন্য, বিশেষত যখন তাঁরা ভোটারদের বাড়িতে যাবেন। গোটা এসআইআর পর্বে এই নিয়ম মানা হবে কড়াভাবে।

চলুন দেখে নেওয়া যাক, কী কী গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে কমিশন—

 ১) BLO-র পরিচয় আগেই জানা যাবে

প্রত্যেক বুথে (Booth) BLO-দের নাম ও মোবাইল নম্বর (Mobile Number) লেখা থাকবে। এছাড়া রাজ্যের সিইও (CEO) বা জেলা শাসকের ওয়েবসাইটে (Website) গিয়েও জানা যাবে আপনার এলাকার BLO-র নাম ও নম্বর। স্থানীয়ভাবে প্রচারের মাধ্যমেও এটি জানানো হবে।

Advertisement
ads ads

 ২) ভোটারদের কাছে পৌঁছবে এনুমারেশন ফর্ম

বর্তমান ভোটার তালিকায় (Voter List) যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রত্যেকের কাছেই পাঠানো হবে এনুমারেশন ফর্ম (Enumeration Form)।

 ৩) ভোটার না পেলে বিকল্প ব্যবস্থা

যদি BLO ভোটারকে বাড়িতে না পান, তবে ফর্মটি দরজার ফাঁকে বা লেটার বক্সে (Letter Box) রেখে দিতে হবে।

 ৪) BLO মোবাইল অ্যাপের (Mobile App) মাধ্যমে যাচাই করবেন তথ্য

নির্বাচন কমিশনের প্রদত্ত বিশেষ অ্যাপের সাহায্যে BLO ভোটারদের লিঙ্ক (Link) যাচাই করতে পারবেন EPIC নম্বর (EPIC Number) দিয়ে। বিহারে এই সুবিধা ছিল না।

 ৫) ফর্ম জমার পর BLO-র স্বাক্ষর বাধ্যতামূলক

প্রত্যেকটি ফর্ম জমা নেওয়ার পর BLO-কে স্বাক্ষর (Signature) করতে হবে। ভোটারের কাছেও BLO-র সই করা একটি কপি থাকবে।

Advertisement
ads ads

 ৬) একাধিকবার ফর্ম সংগ্রহের সুযোগ

প্রয়োজনে BLO একাধিকবার ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করবেন। তবে আবেদনকারী চাইলে সরাসরি ইআরও (ERO) অফিসেও ফর্ম জমা দিতে পারেন।

 ৭) অনলাইন ফর্ম পূরণের সুযোগ

যাঁরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর (4 Nov – 4 Dec)-এর মধ্যে পশ্চিমবঙ্গের সিইও ওয়েবসাইটে গিয়ে অনলাইনে (Online) ফর্ম পূরণ করতে পারবেন।

 ৮) পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করতে পারবেন

যদি আবেদনকারী বাইরে থাকেন, তবে পরিবারের অন্য সদস্য তাঁর হয়ে ফর্মে স্বাক্ষর করতে পারবেন। তবে তাঁকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম ও সম্পর্ক (Relation)।

 ৯) ফর্ম জমা না দিলে নাম উঠবে না ভোটার তালিকায়

ফর্ম জমা দিলেই নাম উঠবে খসড়া ভোটার তালিকায় (Draft Voter List)। জমা না দিলে নাম অন্তর্ভুক্ত হবে না।

Advertisement
ads ads

 ১০) লিঙ্ক না পাওয়া ভোটারদের শুনানি

২০০২-এর ভোটার তালিকায় যাঁদের নামের লিঙ্ক পাওয়া যায়নি, তাঁদের ইআরও (ERO) বা এইআরও (AERO)-র শুনানিতে ডাকা হবে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় নথি (Documents) জমা দিতে হবে।

 ১১) দাবি ও আপত্তির সময়সীমা

খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর জন্য থাকবে ৫৪ দিন সময়।

 ১২) নাম বাদ পড়লে পুনরায় আবেদন

৭ ফেব্রুয়ারি (7 February) ভোটার তালিকা প্রকাশের পর যদি দেখা যায় কারও নাম ওঠেনি, তবে তিনি প্রথমে জেলা শাসকের (DM) কাছে, পরে সিইও (CEO)-র কাছে আবেদন করতে পারবেন।

 ১৩) মনোনয়ন জমা দেওয়ার আগ পর্যন্ত সুযোগ

শেষ পর্যন্ত ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করা যাবে নির্বাচনের মনোনয়ন (Nomination) জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত।

Advertisement
ads ads

এই নতুন নির্দেশিকা অনুসারে ভোটারদের তথ্য আরও স্বচ্ছ ও হালনাগাদ (Updated) হবে বলে আশা কমিশনের।

Continue Reading
Advertisement ads