ভাইরাল খবর
৩৫,৭২৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ! নভেম্বরের মধ্যেই প্রকাশিত হতে পারে এসএসসি-র ফলাফল
ডিজিটাল ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৭ নভেম্বরের (7th November) মধ্যেই ফলাফল (Result) প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission – SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জেলায় (Districts) ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।
কমিশনের লক্ষ্য, ডিসেম্বর (December) মাসের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process) শেষ করা। কারণ আদালতের (Court) নির্দেশ অনুযায়ী, এই সময়সীমার মধ্যেই পুরো নিয়োগ শেষ করতে হবে।
সূত্রে আরও জানা গিয়েছে, মোট ৩৫,৭২৬টি শূন্যপদে (Vacancies) শিক্ষক-শিক্ষিকা (Teachers) নিয়োগ করা হবে। এর মধ্যে ৮,৫০০টির বেশি শিক্ষাকর্মী (Non-Teaching Staff) পদের জন্যও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আগামী ৩ নভেম্বর (3rd November) থেকে আবেদন (Application) প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩ ডিসেম্বর (3rd December) পর্যন্ত।
২০১৬ সালের এসএসসি পরীক্ষা (SSC Exam 2016) ঘিরে ওঠা অনিয়মের (Irregularities) অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয়ে যায় প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি (Jobs)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে শুরু করে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত লড়াইয়ের পর, আদালত নতুন করে নিয়োগ পরীক্ষার নির্দেশ দেয়।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumdar) আগেই জানিয়েছিলেন, পুজোর (Puja) পর ফলপ্রকাশ হবে। এবার সূত্র বলছে, সেই ঘোষণা বাস্তবে পরিণত হতে চলেছে নভেম্বরের শুরুতেই।
এদিকে আবেদনকারীর সংখ্যা ছিল বিপুল। নবম-দশম শ্রেণির (Class 9–10) শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩,১৯,৯১৯ জন প্রার্থী (Candidates)। অন্যদিকে একাদশ-দ্বাদশ শ্রেণির (Class 11–12) পরীক্ষায় অংশ নিয়েছিলেন আরও ২,৪৬,০০০ জন।
এসএসসি জানিয়েছে, পুরনো শিক্ষাকর্মীদের (Experienced Candidates) অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ৫ নম্বর (Bonus Marks) দেওয়া হবে। সবমিলিয়ে ডিসেম্বরের মধ্যেই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কাজ সম্পূর্ণ করতে চায় কমিশন।
