ডাইভ নিতে গিয়ে বড় চোট — শ্রেয়স আইয়ার ICU-তে, উদ্বেগে টিম ইন্ডিয়া
Connect with us

খেলার খবর

ডাইভ নিতে গিয়ে বড় চোট — শ্রেয়স আইয়ার ICU-তে, উদ্বেগে টিম ইন্ডিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ওয়ানডে (ODI) দলের সহ-অধিনায়ক (Vice-Captain) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বর্তমানে সিডনির (Sydney) এক হাসপাতালে ভর্তি। ফিল্ডিং (Fielding) করার সময় গুরুতর চোট (Injury) পেয়ে তাঁকে দ্রুত আইসিইউ-তে (ICU) ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের রিপোর্টে জানা গিয়েছে, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ (Internal Bleeding) হয়েছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ক্যাচ (Catch) ধরতে গিয়ে ডাইভ (Dive) দেন শ্রেয়স। ক্যাচ ধরতে সফল হলেও, ভুলভাবে মাটিতে পড়ার ফলে বাঁদিকের পাঁজরে (Rib) আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় লুটিয়ে পড়েন তিনি। মাঠের ফিজ়িও (Physio) ছুটে এসে তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যান।

পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে (Local Hospital) নিয়ে গিয়ে এক্স-রে (X-ray) ও অন্যান্য পরীক্ষা করা হয়। সেখানেই ধরা পড়ে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে সরাসরি আইসিইউ-তে ভর্তি করেন।

বোর্ড (BCCI)-এর সূত্রে পাওয়া খবর, শ্রেয়সকে আপাতত দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে (Observation) রাখা হবে। মেডিক্যাল টিম (Medical Team) নজর রাখছে যাতে কোনও ইনফেকশন (Infection) না হয়। তাঁর শারীরিক অবস্থা (Condition) এখন স্থিতিশীল (Stable)।

Advertisement
ads

প্রথমে মনে করা হয়েছিল, তিন সপ্তাহের মধ্যেই শ্রেয়স মাঠে ফিরবেন এবং দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে অংশ নিতে পারবেন। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাঁর সুস্থ হতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা। রিপোর্টে দাবি করা হয়েছে, শ্রেয়সকে অন্তত আরও দুই সপ্তাহ সিডনির হাসপাতালে রাখা হবে। এরপরই তাঁর দেশে ফেরার (Return) ও খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে BCCI।

টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের এই হঠাৎ শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেটমহলে (Cricket Fraternity)।

Advertisement
ads
Continue Reading
Advertisement