গুগল ডুডলে আজ ইডলির উৎসব! কলার পাতায় সাজানো দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশ
Connect with us

ভাইরাল খবর

গুগল ডুডলে আজ ইডলির উৎসব! কলার পাতায় সাজানো দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ সকালে গুগল খুলতেই দেখা মিলল এক চেনা অথচ ভিন্ন অভিজ্ঞতার—ডুডলে (Doodle) হাজির দক্ষিণ ভারতের জনপ্রিয় প্রাতঃরাশ ইডলি (Idli)। কলার পাতা (Banana Leaf) জুড়ে সেদ্ধ ইডলি, তার পাশে চাটনি (Chutney Bowl), সাম্বার আর সাজানো মসলা—গুগলের এই আর্টওয়ার্ক যেন এক লোভনীয় প্লেট!

অনেকেই ভেবেছেন, আজ বুঝি ইডলি দিবস (Idli Day)। কিন্তু না, এমন কোনও বিশেষ দিন নয় আজ। তবুও গুগল ডুডলের এই ব্যতিক্রমী আয়োজনের নাম—‘Celebrating Idli’, অর্থাৎ ইডলির উদযাপন।

গুগল ডুডল এমন এক ডিজিটাল লোগো রূপান্তর, যা গুগলের হোমপেজে (Homepage) প্রদর্শিত হয় কোনও ঐতিহাসিক ঘটনা (Historical Event), বিশিষ্ট ব্যক্তিত্ব (Personality), বা কোনও গুরুত্বপূর্ণ আবিষ্কার (Discovery) কিংবা উৎসবকে (Festival) সম্মান জানানোর জন্য। আর আজকের ডুডল উৎসর্গিত হয়েছে সেই ভাত আর কালো ডালের গাঁজানো মিশ্রণ থেকে তৈরি ভাপানো, তুলতুলে ইডলির প্রতি—যা দক্ষিণ ভারত ছাড়িয়ে সারা দেশে জনপ্রিয়।

ডুডলের ছবিতে দেখা যায়, প্রচলিত ছাঁচে (Mould) বানানো ইডলি, পাশে হিংয়ের ঘ্রাণে ভরা সাম্বার আর কোরি পাতার (Curry Leaf) ছোঁয়া। এক কথায় যেন এক সফর দক্ষিণ ভারতীয় রান্নার ঘরে।

এই ডুডলের মাধ্যমে গুগল কেবলমাত্র একটি খাবারকেই সম্মান জানায়নি, বরং দক্ষিণ ভারতের সংস্কৃতি ও প্রাতঃরাশের ঐতিহ্যকেও তুলে ধরেছে বিশ্বমঞ্চে।

তবে প্রশ্ন থেকেই যায়—এমন দারুণ ‘ডিজিটাল থালায়’ সাজানো ইডলি কি একবার সত্যি অর্ডার করে খেয়ে নেওয়া যায়?

Advertisement
ads ads