লোডশেডিংয়ের সুযোগে খুনের ছক? তৃণমূল নেতার উপর হামলায় ধৃত আরও একজন
Connect with us

ভাইরাল খবর

লোডশেডিংয়ের সুযোগে খুনের ছক? তৃণমূল নেতার উপর হামলায় ধৃত আরও একজন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) তৃণমূল নেতা সেলিম খানের (Selim Khan) উপর হামলার ঘটনায় আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। গুলি চালানোর ছক কষা হয়েছিল লোডশেডিংয়ের (Load Shedding) সুযোগ নিয়ে—এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাদ্দাম হাজরা (Saddam Hazra)। শুক্রবার কুলতলির কেল্লা এলাকা থেকে তাকে প্রথমে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলায় তাকে গ্রেপ্তার (Arrest) করা হয়। এর আগেই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল নুর উদ্দিন মোল্লা নামে একজন। এখন এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল দুই।

ঘটনা গত রবিবার সন্ধ্যার। কুলতলিতে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সেলিম খান। আচমকা লোডশেডিংয়ের ফলে গোটা এলাকা অন্ধকারে ঢেকে যায়। ঠিক তখনই দুষ্কৃতীরা সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

Advertisement
ads

তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলার দিন আগ্নেয়াস্ত্র (Firearms) ও বোমা (Bombs) সরবরাহ করেছিল সাদ্দাম। সে নিজেই জেরায় এই কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং একাধিক সরকারি নথি (Documents)।

পুলিশের অনুমান, পুরনো শত্রুতার কারণেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চক্রান্তের সঙ্গে আর কে কে জড়িত থাকতে পারে।

Continue Reading
Advertisement