বিনোদন
হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় বডিবিল্ডার বরিন্দরের প্রাণ, শোকের ছায়া বিনোদন জগতে
ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় বডিবিল্ডার (Bodybuilder) এবং অভিনেতা বরিন্দর সিং ঘুমান (Varinder Singh Ghuman) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পাঞ্জাবি বিনোদন দুনিয়ার (Punjabi Entertainment Industry) এক পরিচিত মুখ বরিন্দর, বলিউডেও তিনি কাজ করেছিলেন, বিশেষ করে সালমান খানের ‘টাইগার ৩’-তে।
বরিন্দরের মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স (X)-এ নিশ্চিত করেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও সাংসদ সুকজিন্দর সিং রণধাওয়া। তিনি পাঞ্জাবি ভাষায় শোকবার্তায় লেখেন, “পাঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার এবং অভিনেতা বরিন্দর সিং ঘুমানজির আকস্মিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা (Discipline) ও দক্ষতার (Skill) মাধ্যমে তিনি সারা বিশ্বের সামনে পাঞ্জাবকে তুলে ধরেছিলেন।”
ਪੰਜਾਬ ਦੇ ਮਸ਼ਹੂਰ ਬਾਡੀਬਿਲਡਰ ਤੇ ਅਦਾਕਾਰ ਵਰਿੰਦਰ ਸਿੰਘ ਘੁੰਮਣ ਜੀ ਦੇ ਅਚਾਨਕ ਦੇਹਾਂਤ ਦੀ ਖ਼ਬਰ ਸੁਣ ਕੇ ਦਿਲ ਬਹੁਤ ਦੁਖੀ ਹੈ।
ਉਹਨਾਂ ਨੇ ਆਪਣੀ ਸਖ਼ਤ ਮਿਹਨਤ, ਅਨੁਸ਼ਾਸਨ ਤੇ ਕਾਬਲੀਅਤ ਨਾਲ ਪੰਜਾਬ ਦਾ ਨਾਮ ਦੁਨੀਆ ਭਰ ‘ਚ ਰੌਸ਼ਨ ਕੀਤਾ।
ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਉਹਨਾਂ ਦੀ ਆਤਮਾ ਨੂੰ ਚਰਣਾਂ ਵਿੱਚ ਨਿਵਾਸ ਬਖ਼ਸ਼ਣ ਤੇ ਪਰਿਵਾਰ ਨੂੰ ਇਹ ਦੁਖਦਾਇਕ ਭਾਣਾ… pic.twitter.com/ZVQHUNWVf6
— Sukhjinder Singh Randhawa (@Sukhjinder_INC) October 9, 2025
It’s deeply painful to learn that famed body-builder and actor Varinder Singh Ghuman Ji passed away from a heart attack.
He was a devoted vegetarian, built his body with discipline and grace.
May Waheguru grant his departed soul eternal peace and give strength to his family to… pic.twitter.com/tfeE0hQrZ6
— Pargat Singh (@PargatSOfficial) October 9, 2025
শোক জানিয়েছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পারজত সিং-ও। তিনি এক্স-এ লেখেন, “বরিন্দরজি ছিলেন একজন নিবেদিত নিরামিষভোজী (Vegetarian)। শৃঙ্খলা এবং করুণার সঙ্গে শরীর তৈরি করেছিলেন তিনি। তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”
দ্য ট্রিবিউনের (The Tribune) এক রিপোর্টে বলা হয়েছে, অমৃতসরের (Amritsar) ফোর্টিস হাসপাতালে (Fortis Hospital) চিকিৎসাধীন অবস্থায় বরিন্দরের মৃত্যু হয়। এক প্রবীণ চিকিৎসক (Senior Doctor) জানিয়েছেন, গত ১০ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিন্দর।
ভারতের পেশাদার বডিবিল্ডিং জগতে (Professional Bodybuilding) উজ্জ্বল নাম ছিলেন বরিন্দর। ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ (Mr. India) প্রতিযোগিতায় বিজয়ী হন এবং মিস্টার এশিয়ায় (Mr. Asia) দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাবাডি ওয়ান্স মোর’ (Kabaddi Once More) সিনেমার মাধ্যমে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Punjabi Film Industry) তাঁর অভিষেক ঘটে। এরপর তিনি ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ (2014) এবং ‘মারজাওয়ান’ (2019) সহ বেশ কয়েকটি বলিউড সিনেমায় অভিনয় করেন।
তাঁর অকালপ্রয়াণে পাঞ্জাব ও বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা বরিন্দরের শৃঙ্খলিত ও নিষ্ঠাবান জীবনের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
