ভারতকে রক্তাক্ত করতে নারীসেনা গড়ছে জইশ, নেতৃত্বে মাসুদের বোন
Connect with us

অপারেশন সিঁদুর

ভারতকে রক্তাক্ত করতে নারীসেনা গড়ছে জইশ, নেতৃত্বে মাসুদের বোন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সেনার সফল অপারেশন সিঁদুরে (Operation Sindoor) চুরমার হয়েছিল পাকিস্তান (Pakistan)-ঘাঁটিতে থাকা জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর একের পর এক জঙ্গি ঘাঁটি। ওই রাতে ধ্বংস হয় বহু জঙ্গি ক্যাম্প, নিহত হয় মাসুদ আজাহারের (Masood Azhar) পরিবারের অন্তত ১১ সদস্য। এই অভিযানে খতম হয় সাদিয়া আজাহারের (Saadia Azhar) স্বামী ইউসুফ।

এই বড় ধাক্কার পর আবার ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় জইশ। এবার তাদের নতুন চাল – মহিলা ব্রিগেড। ইতিহাসে এই প্রথমবার, জইশ তাদের নতুন নারী সংগঠন ‘জামাত-উল-মোমিনাত’ (Jamaat-ul-Mominaat) তৈরি করেছে, যার নেতৃত্বে থাকছে সাদিয়া আজাহার, মাসুদ আজাহারের বোন।

বিশেষজ্ঞদের মতে, এই মহিলা ব্রিগেডকে সন্ত্রাসে ব্যবহার করার ছক কষছে জইশ। আগে যেখানে শুধু পুরুষদেরই আত্মঘাতী হামলায় (Suicide Attack) ব্যবহার করত তারা, এবার সাদিয়াদের নারী বাহিনী সেই খালি জায়গা পূরণ করবে। উল্লেখ্য, আইএসআইএস (ISIS), বোকো হারাম (Boko Haram), হামাস (Hamas) এবং এলটিটিই (LTTE)-এর মতো সংগঠন আগেই মহিলাদের এইভাবে ব্যবহার করেছে। কিন্তু লস্কর (LeT) বা জইশ এমন কাজ করেনি আগে।

জানা গেছে, ভাওয়ালপুরের (Bahawalpur) মার্কাজ-উসমান-ও-আলি (Markaz Usman-o-Ali) থেকেই এই ব্রিগেড গঠনের কাজ শুরু হয়েছে। ধ্বংস হওয়া সেই সদর দপ্তর আবার জোড়া লাগাতে চাইছে জইশ। ইতিমধ্যেই জামাত-উল-মোমিনাতে নাম লিখিয়েছে জইশের শীর্ষ নেতাদের স্ত্রীরা।

Advertisement
ads

জানা গেছে, এই নারী ব্রিগেড ভারতের জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), এবং দক্ষিণ ভারতের (South India) কিছু অংশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অনলাইন নেটওয়ার্ক (Online Network), হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) এবং সোশ্যাল মিডিয়া (Social Media)-র মাধ্যমে তরুণ মুসলিম নারীদের টার্গেট করা হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মক্কা ও মদিনার ছবি সহযোগে জইশের প্রচারপত্র ধর্মের দোহাই দিয়ে শিক্ষিত শহুরে মুসলিম নারীদের প্রলুব্ধ করে সংগঠনে টেনে আনার কৌশল নিচ্ছে। সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদেরও দলে টানার চেষ্টা চলছে করাচি (Karachi), ভাওয়ালপুর, মুজাফফরাবাদ (Muzaffarabad)-সহ বিভিন্ন অঞ্চলে।

বিশ্লেষণ বলছে, এই নতুন মহিলা ব্রিগেড জইশের নতুন সাইবার জেহাদের অংশ হয়ে উঠতে পারে – যার মাধ্যমে ভারতে রক্তাক্ত করার ছক কষছে তারা। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই নতুন কৌশল যথেষ্ট উদ্বেগজনক।

Advertisement
ads
Continue Reading
Advertisement