আফগান তালিবানের মন্ত্রী ভারতে আসছেন, রাষ্ট্রসংঘের অনুমতি মিলেছে
Connect with us

অপারেশন সিঁদুর

আফগান তালিবানের মন্ত্রী ভারতে আসছেন, রাষ্ট্রসংঘের অনুমতি মিলেছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের তালিবান (Taliban) সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) আগামী ৯ অক্টোবর ভারতের রাজধানী দিল্লি (Delhi) সফরে আসছেন। তিনি দেশে থাকবেন ১৬ অক্টোবর পর্যন্ত। এটি প্রথমবারের মতো তালিবান সরকারের কোনো মন্ত্রী ভারতের মাটিতে পা রাখছেন।

উল্লেখ্য, মুত্তাকি রাষ্ট্রসংঘের (United Nations) নিষিদ্ধ তালিকায় থাকা একজন কর্মকর্তা। এই কারণে ভারতের সফরের আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) অনুমতি প্রয়োজন হয়েছিল। এর আগে তিনি চিন (China) এবং পাকিস্তান (Pakistan) সফরের জন্য পরিকল্পনা করেছিলেন, কিন্তু অনুমতি না পাওয়ায়াই সেই সফর বাস্তবায়িত হয়নি।

ভারত ও আফগানিস্তানের মধ্যে এটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। তালিবান সরকারের সঙ্গে ভারতীয় আমলা পর্যায়ে (Indian Officials) বৈঠক ইতিমধ্যেই হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগের সময়ে ভারত বারবার সাহায্যের হাত বাড়িয়ে ত্রাণ (Relief) পাঠিয়েছে।

ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে বিদেশ সচিব বিক্র মিস্রী (Vikram Misri) এবং আইএফএস অফিসার জেপি সিং (JP Singh) তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগেও অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সময় ভারতের পক্ষ থেকে তালিবান সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) মুত্তাকিকে পহেলগাঁও হামলার (Pahalgam Attack) নিন্দা করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।

Advertisement
ads

তালিবান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক বর্তমানে ততটা মধুর নয়। পাকিস্তানে থাকা পাঠানদের ওপর পাক সেনার (Pak Army) হামলা এবং তেহরিক-ই-তালিবান (Tehrik-i-Taliban Pakistan) ও পাক সেনার মধ্যে সংঘর্ষের কারণে কাবুল ও ইসলামাবাদের (Islamabad) সম্পর্ক তিক্ত হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি এবং তালিবান সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া দক্ষিণ এশিয়ার (South Asia) ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

Continue Reading
Advertisement