ফাইনাল শেষে ৩ ঘণ্টার নাটক! ভারত ট্রফি নিল না, পাকিস্তান ছুড়ল চেক—পুরস্কার বিতরণী ঘিরে রুদ্ধশ্বাস বিতর্ক
Connect with us

খেলার খবর

ফাইনাল শেষে ৩ ঘণ্টার নাটক! ভারত ট্রফি নিল না, পাকিস্তান ছুড়ল চেক—পুরস্কার বিতরণী ঘিরে রুদ্ধশ্বাস বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ফাইনাল শেষ, কিন্তু নাটকের শুরু তখনই। দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও, ম্যাচের পরের প্রায় ৩ ঘণ্টা জুড়ে চলল রুদ্ধশ্বাস নাটক। পুরস্কার বিতরণী মঞ্চে শুরু হয় অশান্তি। দেখে নেওয়া যাক মিনিট ধরে ধরে কী ঘটেছিল সেই উত্তেজনাপূর্ণ রাত।


🕛 রাত ১২:০০

ম্যাচ শেষ। পাকিস্তানকে ২ বল বাকি থাকতে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত।

🕛 রাত ১২:০২

রিঙ্কু সিং ও তিলক বর্মা পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের কোনও খেলোয়াড়ের সঙ্গে হ্যান্ডশেক (handshake) করেননি।

🕛 রাত ১২:০৩

জয়ের রান করে রিঙ্কুর উল্লাস, পাশে তিলক—দুজনেই দৌড়ে উদযাপন করেন।

Advertisement
ads ads

🕛 রাত ১২:০৮

ভারত জানিয়ে দেয়, তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে পুরস্কার নেবে না। অনুরোধ করে, এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান (Vice-Chairman) খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি দেওয়ার।

🕛 রাত ১২:১১

ACC কর্তারা ডিসকাশন (discussion) শুরু করেন। ভারতের অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়।

🕐 রাত ০১:০৮

ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পরও অ্যাওয়ার্ড সেরেমনি (award ceremony) শুরু হয়নি। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

🕐 রাত ০১:১৫

মহসিন নকভি মাঠে অপেক্ষা করছেন। ফোনে কথা বলছেন কারও সঙ্গে। মুখে অ্যাংগার (anger) স্পষ্ট।

Advertisement
ads ads

ভারত

🕐 রাত ০১:১৬

ভারতীয় ক্রিকেটাররাও মাঠে দাঁড়িয়ে, নকভির কাছ থেকে পুরস্কার নিতে রাজি নন।

🕐 রাত ০১:১৯

অবশেষে মাঠে আসে পাকিস্তান দল। শুরু হয় বিলম্বিত পুরস্কার বিতরণী।

🕐 রাত ০১:২০

নকভি যখন মঞ্চে ওঠেন, গোটা স্টেডিয়ামে ধ্বনিত হয় ‘‘ভারত মাতা কি জয়’’।

🕐 রাত ০১:২৫

সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন, পাকিস্তানের খেলোয়াড়দের মেডেল দেবেন নকভি। কিন্তু দেখা যায়, পদক দেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিরুল ইসলাম।

Advertisement
ads ads

🕐 রাত ০১:২৬

পাক অধিনায়ক সলমন চেক (cheque) হাতে নিলেও তা ছুড়ে ফেলে দেন। বডি ল্যাঙ্গুয়েজে (body language) স্পষ্ট রাগ।

🕐 রাত ০১:৩৪

ভারত সিদ্ধান্তে অনড়। নকভির কাছ থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবরা।

🕐 রাত ০১:৩৫

সাইমন ডুল জানান, “আমাকে ACC জানিয়েছে ভারত পুরস্কার গ্রহণ করবে না, সেরেমনি এখানেই শেষ।”

🕐 রাত ০১:৩৭

নকভিসহ ACC কর্তারা স্টেডিয়াম ছাড়েন।

Advertisement
ads ads

🕐 রাত ০১:৪৮

ভারতীয় দল মাঠেই থাকে। হার্দিক পান্ড্যা সেলফি তোলেন মঞ্চে উঠে। পরে পুরো দল আসে।

🕐 রাত ০১:৫৩

রোহিত শর্মার বিশ্বকাপ ট্রফি নেওয়ার স্টাইল নকল করেন সূর্য, তবে হাতে থাকে ইমাজিনারি ট্রফি (imaginary trophy)। তাতেই উদযাপন।

🕑 রাত ২:১১

BCCI সেক্রেটারি দেবজিৎ শইকীয়া বলেন, মহসিন নকভি ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে গেছেন!

🕑 রাত ২:১৩

তিনি আরও বলেন, “ভারত-পাকিস্তানের রাজনৈতিক টেনশন থাকায় আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, পাকিস্তানের কোনও মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেব না। কিন্তু তাই বলে ট্রফি ও পদক নিয়ে পালিয়ে যাওয়া দুর্ভাগ্যজনক।”

Advertisement
ads ads

🕑 রাত ২:৩৩

প্রেস কনফারেন্সে সূর্য বলেন, “চ্যাম্পিয়ন হয়েও ট্রফি পাচ্ছি না—জীবনে এমন দেখিনি। কিন্তু দলের খেলোয়াড় ও স্টাফেরাই আমাদের আসল ট্রফি।”

🕑 রাত ২:৫৭

সলমনের সাংবাদিক বৈঠক। বলেন, “ভারত আমাদের সঙ্গে হাত মেলাল না, ট্রফি নিল না। এতে শুধু আমাদের নয়, গোটা ক্রিকেটের অসম্মান হয়েছে।”

Continue Reading
Advertisement ads