দূর্গাপুজোর উৎসবে সরকারি চাকরির পরীক্ষা, তৃণমূলের তীব্র নিন্দা
Connect with us

দেশের খবর

দূর্গাপুজোর উৎসবে সরকারি চাকরির পরীক্ষা, তৃণমূলের তীব্র নিন্দা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর প্রস্তুতির শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করেছে। সপ্তমী ও অষ্টমী (Shaptami & Ashtami) দিনে আইবির (IB) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (Security Assistant) পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে।

সর্বভারতীয় এই পরীক্ষায় ৩৭টি অঞ্চলে ৪,৯৮৭টি শূন্যপদ (Vacancies) পূরণ করা হবে। পুজোর সময় পরীক্ষার কারণে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড়কে মোকাবিলা করতে কঠিন পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রীয় সরকারের অসম্মান স্পষ্ট। দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমী পরীক্ষার দিন! ছেলেমেয়েরা কি আনন্দে পুজো উপভোগ করবে নাকি পরীক্ষা প্রস্তুতি নেবে? মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন, দেশের অন্যত্র দিওয়ালির দিন পরীক্ষা নেওয়া হয় না। এরপরও দুর্গাপুজো নিয়ে নোটিশ!”

Advertisement
ads

সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘অমিত শাহর মন্ত্রক দুর্গাপুজোর দিনে পরীক্ষা ফেলে, দিওয়ালি বা ছট পুজোর দিনে নয়। বাংলা ও বাঙালির প্রতি এত ঘৃণা ও তাচ্ছিল্য!’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এখনও পরীক্ষার দিন পরিবর্তনের কোনো ঘোষণা হয়নি। তৃণমূলের দাবি, পরীক্ষার দিন অবিলম্বে পুজোর পরের কোনো সময়ে পুনঃনির্ধারণ করা হোক, যাতে শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।