কৃষ্ণনগরের পর তাহেরপুর, প্রেমে প্রত্যাখ্যাত ছাত্রীকে রাস্তায় কুপিয়ে খুন!
Connect with us

খুন

কৃষ্ণনগরের পর তাহেরপুর, প্রেমে প্রত্যাখ্যাত ছাত্রীকে রাস্তায় কুপিয়ে খুন!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের প্রেমঘটিত (Love Affair) নৃশংস খুনে (Murder) স্তব্ধ নদিয়া। কৃষ্ণনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাহেরপুর (Taherpur) কাণ্ড। প্রেমের প্রস্তাব (Love Proposal) বারবার প্রত্যাখ্যান করেছিল দশম শ্রেণির ছাত্রী। সেই আক্রোশেই রাস্তাতেই তাকে কুপিয়ে খুন করেছে স্থানীয় এক তরুণ।

শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকায়। মৃতা ওই ছাত্রীর বয়স ১৬ বছর। অভিযুক্ত শুভ মণ্ডল (Shubho Mondal)-এর বয়স ১৯। দু’জনেই একই এলাকায় থাকত।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় টিউশন (Tuition) পড়তে বেরিয়েছিল ছাত্রী। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। গভীর রাতে স্থানীয় একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহ। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post-Mortem) জন্য পাঠায়।

মৃতার পরিবারের অভিযোগ, বহুদিন ধরেই ওই তরুণ প্রেমের সম্পর্ক গড়তে চাপ দিচ্ছিল। মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় উত্যক্ত (Harassment) করত। শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হওয়ায় তাকে খুন করেছে অভিযুক্ত।

Advertisement
ads

রাতেই মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শুভ মণ্ডলকে গ্রেপ্তার (Arrest) করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করছে তদন্তকারীরা।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অভিযুক্তের কড়া শাস্তির (Punishment) দাবি তুলেছে পরিবারও।

উল্লেখ্য, মাত্র এক মাস আগেই কৃষ্ণনগরে একইভাবে খুন হয়েছিলেন সদ্য উচ্চমাধ্যমিক পাশ ছাত্রী ঈশিতা মল্লিক (Ishita Mallick)। প্রেমে প্রত্যাখ্যাত প্রেমিক দেশরাজ বন্দুক (Gun) নিয়ে ঢুকে পড়ে ঈশিতার বাড়িতে এবং গুলি করে তাকে হত্যা করে। পরে ধরা পড়ে অভিযুক্ত। সেই ঘটনার শোক এখনো কাটেনি নদিয়ার মানুষদের মন থেকে। তার মধ্যেই ফের ঘটল তাহেরপুরের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।

Advertisement
ads
Continue Reading
Advertisement