বিএমডব্লিউ দুর্ঘটনায় গ্রেফতার মহিলা, আশঙ্কাজনক অবস্থায় স্বামী হাসপাতালে
Connect with us

দুর্ঘটনা

বিএমডব্লিউ দুর্ঘটনায় গ্রেফতার মহিলা, আশঙ্কাজনক অবস্থায় স্বামী হাসপাতালে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির ধৌলা কুয়া (Dhaula Kuan) এলাকায় রাতের বেলায় ঘটে যাওয়া ভয়াবহ বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনা (BMW Car Accident) নিয়ে চাঞ্চল্য ছড়াল। অবশেষে গ্রেফতার করা হল এই ঘটনার মূল অভিযুক্ত গগনপ্রীতকে (Gaganpreet)। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সোমবার তাঁকে আটক করে দিল্লি পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে (Driver’s Seat) ছিলেন গুরগাঁওয়ের (Gurgaon) বাসিন্দা গগনপ্রীত। তবে তিনি মাদকাসক্ত (Intoxicated) ছিলেন কিনা, কিংবা আদৌ গাড়ি চালাতে জানতেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশি জেরার পরেই পরিষ্কার হবে এই দুর্ঘটনার আসল কারণ।

এদিন ঘটনাস্থলে পৌঁছেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞদের (Forensic Experts) একটি দলও। তাঁরা রাস্তার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।

অন্যদিকে, রবিবার রাত ২টো নাগাদ দিল্লির নুলাইফ হাসপাতালের (Nulife Hospital) জরুরি বিভাগে আহত অবস্থায় আনা হয় নভজোৎ সিং (Navjot Singh) এবং তাঁর স্ত্রী সন্দীপ কৌরকে (Sandeep Kaur)। চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসার সময়ই ৫০ বছর বয়সি নভজোৎ সিংয়ের মৃত্যু হয়। এরপর পুলিশ এসে দেহটি নিজেদের হেফাজতে নেয়।

Advertisement
ads ads

সন্দীপ কৌরের অবস্থাও অত্যন্ত সংকটজনক (Critical)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার মাঝেই আরও এক আহত দম্পতিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মহিলার আঘাত ততটা গুরুতর ছিল না। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি রেখে সোমবার সকালে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরোতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

তাঁর স্বামী বর্তমানে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (Critical Care Unit) ভর্তি রয়েছেন এবং অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।

Advertisement
ads ads

মৃত নভজোৎ সিংয়ের পরিবার ইতিমধ্যেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তাঁরা বলেন, “এভাবে রাতের বেলায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক পরিবারকে ধ্বংস করে দেওয়া যায় না। দায়ীদের কড়া শাস্তি চাই।”

পুলিশ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সমস্ত সম্ভাব্য দিক থেকে তদন্ত শুরু করেছে। ধৃতদের মোবাইল ডেটা, সিসিটিভি ফুটেজ ও গাড়ির ফরেন্সিক রিপোর্ট (Vehicle Forensic Report) খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement ads