সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে চূড়ান্ত কড়াকড়ি, ঘোষণা হিমন্তর
Connect with us

দেশের খবর

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে চূড়ান্ত কড়াকড়ি, ঘোষণা হিমন্তর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) এক বড়সড় প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা করলেন। মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সন্দেহভাজন বিদেশিদের (Suspected Foreigners) ১০ দিনের মধ্যে নাগরিকত্বের (Citizenship) প্রমাণ দিতে হবে। ব্যর্থ হলে তাঁদের পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে (Detention Camp)।

হিমন্ত জানিয়েছেন, এই প্রক্রিয়ায় বর্তমান নাগরিকত্ব যাচাই পদ্ধতি (Citizenship Determination Process), বিশেষত ফরেনার্স ট্রাইব্যুনালের (Foreigners Tribunal) মাধ্যমে বিচার প্রক্রিয়া— তা বাইপাস করে দেওয়া হবে। এর বদলে চালু করা হবে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)।

এই নয়া SOP কার্যকর হলে ১৯৫০ সালের নাগরিকত্ব সংক্রান্ত আইন (Citizenship Law of 1950) ফের প্রয়োগ করা যাবে। হিমন্ত জানিয়েছেন, জুন মাসেই এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বিধানসভায় (State Assembly)।

সীমান্তে অনুপ্রবেশ রুখতেই কড়াকড়ি

হিমন্তর দাবি, অসমের সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস (Demographic Pattern) দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi Infiltrators) দায়ী করছেন। রাজ্যের নিরাপত্তা এবং সাংস্কৃতিক ভারসাম্য রক্ষা করতেই এই পদক্ষেপ—এমনটাই দাবি তাঁর।

Advertisement
ads

সম্প্রতি আরও একটি সিদ্ধান্তে, হিমন্ত ঘোষণা করেন—
১৮ বছরের বেশি বয়সিদের আর আধার কার্ড (Aadhaar Card) ইস্যু করা হবে না।
শুধুমাত্র তফসিলি জাতি, উপজাতি (SC/ST) ও চা শ্রমিকদের (Tea Garden Workers) ক্ষেত্রে এটি দেওয়া হবে, তাও শুধু এক বছরের জন্য।

 জেলার উপরেও নির্দিষ্ট ক্ষমতা

এছাড়া বিজেপি সূত্রে বলা হয়েছে, বিরল ক্ষেত্রে জেলাশাসক (District Magistrate) নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আধার কার্ড ইস্যু করার ব্যাপারে। তবে সেক্ষেত্রে তাঁকে দেখতে হবে SB রিপোর্টফরেনার্স ট্রাইব্যুনালের মতামত।

Advertisement
ads
Continue Reading
Advertisement