ভাইরাল খবর
ফি কমানোর দাবিতে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, পড়ুয়াদের আন্দোলনে বহিরাগত হামলার অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ ভর্তি ও সেমিস্টার ফি (Semester Fee) কমানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (Gour Banga University)। সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামেন একাধিক ছাত্রছাত্রী। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনও কার্যকর পদক্ষেপ— মিলেছে শুধু আশ্বাস (Assurance)।
এই পরিস্থিতিতেই আন্দোলন চলাকালীন পড়ুয়াদের উপর বহিরাগত দুষ্কৃতীদের (Outsider Miscreants) হামলার অভিযোগ ওঠে। জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ (Englishbazar Police) এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবিপূরণ না হলে আন্দোলন চলবে। ফি কমানো এবং প্রশাসনিক স্বচ্ছতা না এলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখবেন।
অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) জেলা সভাপতি প্রসূন রায় জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু উপাচার্যের (Vice Chancellor) পদত্যাগের কারণে আলোচনায় কোনও ফল পাওয়া যায়নি। তিনি আশাপ্রকাশ করেন, উপাচার্য ফিরলে সমস্যার সমাধান সম্ভব হবে। পাশাপাশি, আন্দোলন প্রত্যাহারের জন্য পড়ুয়াদের কাছে অনুরোধও জানিয়েছেন তিনি।


