আর্থিক অনিয়ম থেকে সমাবর্তন বিতর্ক—অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদচ্যুত করলো রাজভবন
Connect with us

ভাইরাল খবর

আর্থিক অনিয়ম থেকে সমাবর্তন বিতর্ক—অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদচ্যুত করলো রাজভবন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gour Banga University) উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় (Pabitra Chattopadhyay) কে সরিয়ে দিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। অভিযোগ, দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির কারণে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয় রাজভবন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (Convocation) অনুষ্ঠান ২৫ অগস্ট আয়োজনে ব্যর্থ হওয়াও এই পদক্ষেপের অন্যতম কারণ বলে রাজভবন সূত্রের খবর।

প্রসঙ্গত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে ঘিরে দুর্নীতির অভিযোগ নতুন নয়। আর্থিক অনিয়ম থেকে শুরু করে উত্তরপত্র ও নথি চুরির মতো একাধিক ঘটনার অভিযোগ এর আগেও উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেশ কয়েকজন অধ্যাপক ও আধিকারিক দীর্ঘদিন ধরে সাসপেন্ড অবস্থায় রয়েছেন এইসব অভিযোগের কারণে। রাজ্যপালও বারবার এই দুর্নীতি ইস্যুতে সরব হয়েছেন। এমনকি বিজেপিও (BJP) এই প্রসঙ্গে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল।

রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকেও একাধিকবার তদন্তকারী প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, সেই দলের অংশ হয়েছিলেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় নিজেই। তবুও তাঁর বিরুদ্ধেই দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার একাধিক অভিযোগ ওঠে।

Advertisement
ads

দেড় দশক আগে মালদহে গড়ে ওঠা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে মালদহ এবং দুই দিনাজপুর মিলিয়ে প্রায় ২৫টি কলেজ রয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন। ২০১৬ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হয় এই বিশ্ববিদ্যালয়ে। তখনই অবৈধভাবে কোটি কোটি টাকা খরচ এবং হিসাব বহির্ভূত ব্যয়ের অভিযোগ ওঠে। সেই সূত্র ধরেই বারবার প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে।

অবশেষে রাজ্যপালের নির্দেশে সরিয়ে দেওয়া হল উপাচার্যকে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি পবিত্র চট্টোপাধ্যায়।

Continue Reading
Advertisement