এসএসসি নিয়োগে ফের দুর্নীতির আশঙ্কা, সরব শুভেন্দু অধিকারী
Connect with us

ভাইরাল খবর

এসএসসি নিয়োগে ফের দুর্নীতির আশঙ্কা, সরব শুভেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SSC Teacher Recruitment) জন্য বহু প্রতীক্ষিত এসএসসি (SSC) পরীক্ষা শেষ হয়েছে রবিবার। যদিও তা নির্বিঘ্নেই সম্পন্ন হয়, তবুও এই পরীক্ষাকে ঘিরেই নতুন করে মামলার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

সোমবার তিনি বলেন, “এই পরীক্ষার নামে যা হয়েছে, তা একেবারেই প্রহসন (Farce)। প্রশ্নপত্র দেখে বোঝা যাচ্ছে, এটি কোনও শিক্ষক-শিক্ষিকার উপযুক্ত প্রশ্ন নয়। সরকার চায় সবাইকে পাশ করিয়ে দিতে (Pass Everyone), কারণ যাঁদের কাছ থেকে টাকা নিয়েছে অথচ চাকরি দিতে পারেনি, তাদের এবার নিয়োগের ব্যবস্থা করা হবে।”

শুভেন্দুর দাবি, এবার কমপক্ষে ১৫২ জন দাগি পরীক্ষার্থী (Accused Candidates) পরীক্ষা দিয়েছেন, যাঁদের আগেই চাকরি বাতিল হয়েছিল বা যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি জানান, “নিশ্চিতভাবেই মামলা হবে। আমরা তথ্যপ্রমাণ তুলে দেব, যাতে যাঁরা আদালতে যাবেন, তাঁরা সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন।”

শুধু শুভেন্দু নন, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, “স্কুল সার্ভিস কমিশন (SSC) যে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের তালিকা দিয়েছে, তা অসম্পূর্ণ। যদি এবারও সেই সব পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন, তাহলে পরীক্ষা বাতিল হওয়া অবশ্যম্ভাবী।”

Advertisement
ads

এদিকে, পরীক্ষার পরে TV9 বাংলা-র তরফে নেওয়া প্রতিক্রিয়ায় একাধিক পরীক্ষার্থী জানান,
তাঁরা এখনও নিশ্চিত নন এই পরীক্ষার প্রক্রিয়া (Recruitment Process) আদৌ স্বচ্ছ হবে কিনা।
অনেকেই চান, ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের পুরো প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি (Videography) করে রাখার ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোনোকিছু গোপন না থাকে। যদিও এখনও SSC সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি।

একদিকে নিয়োগের আশায় হাজারো পরীক্ষার্থী, অন্যদিকে ফের দুর্নীতির আশঙ্কা— আবারও চাপে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

Advertisement
ads
Continue Reading
Advertisement