SSC তালিকা ঘিরে বিতর্কে ফের উত্তাল রাজনীতি, ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন আইনজীবী
Connect with us

ভাইরাল খবর

SSC তালিকা ঘিরে বিতর্কে ফের উত্তাল রাজনীতি, ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন আইনজীবী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রকাশিত ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি প্রকাশিত তালিকায় ১৮০৬ জনের নাম থাকলেও, আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, এতে সব অযোগ্য প্রার্থীর নাম নেই। তাঁর দাবি, এই অবস্থায় তৃতীয় কাউন্সেলিং সম্পূর্ণ বেআইনি এবং তিনি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

তালিকায় উঠে এসেছে একাধিক শাসকদল ঘনিষ্ঠ মুখের নাম, যার ফলে তৃণমূল নেতৃত্বের ওপর চাপ বাড়ছে। নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। রয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ, এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণ।

এছাড়াও নাম পাওয়া গেছে খানাকুলের প্রভাবশালী নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদক, জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা, ও বারাসাত-১ ব্লক সভাপতির ছেলে মহম্মদ নাজিবুল্লার। এসএসসি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরতদের মতে, এই তালিকা কেবল ‘বরফের চূড়া’, আসল চিত্র আরও গভীর।

Advertisement
ads

অভিযোগকারীদের দাবি, একাধিক মন্ত্রী, কাউন্সিলর ও দলীয় নেতাদের পরিবার এই দুর্নীতির সুবিধাভোগী, ফলে নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ প্রশ্নের মুখে। এখন দেখার, সুপ্রিম কোর্টে ফের মামলা হলে আদৌ নতুন কোনও দিক উন্মোচিত হয় কি না।