দেশের খবর
ভারত পাকিস্তানকে সতর্ক করল, একটিও ভুল পদক্ষেপ হলে হিতে বিপরীত হবে
ডিজিটাল ডেস্কঃ ভারত স্পষ্ট বার্তা দিলো পাকিস্তান (Pakistan)-কে—ভুল পথে এগোলে “যন্ত্রণাদায়ক পরিণতি” ভোগ করতে হবে। বৃহস্পতিবার এই ভাষাতেই পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) ও সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)-কে সতর্ক করে দিল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randeep Joyswal) বলেন, নয়াদিল্লির (New Delhi) বিরুদ্ধে রোজ রোজ ঘৃণাভাষণ ঠিক হচ্ছে না। ইসলামাবাদ (Islamabad)-কে অবিলম্বে এটি বন্ধ করতে হবে।
জয়সওয়াল আরও বলেন, পাকিস্তানের নেতৃত্ব প্রায়শই ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ উসকানি দিচ্ছে এবং অনাবশ্যক ঘৃণা ছড়াচ্ছে। এটি নতুন কিছু নয়; দীর্ঘদিন ধরেই তারা ভারতের বিরুদ্ধে তর্জন-গর্জন চালাচ্ছে। তবে একটিও ভুল পদক্ষেপ করলে হিতে বিপরীত ফল ভোগ করতে হবে। ভারত ইতিমধ্যে সাবধান করে দিয়েছে, সম্প্রতি যেভাবে পরিস্থিতি সামলানো হয়েছে, তেমনই পাকিস্তানের জন্যও ফল হবে বেদনাদায়ক।
আরও পড়ুনঃ ‘হাত মচকে চ্যাংদোলা’, শুটিং সেটে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাধীনতা দিবসের (Independence Day) উপলক্ষে ভারত বিরোধী বক্তব্য দেন। তিনি দাবি করেন, চারদিনের সীমান্ত যুদ্ধ ‘মারকা-ই-হক’ (Marka-e-Haq) দ্বারা পাকিস্তান ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। পাকিস্তান সেনাবাহিনী শত্রুপক্ষকে হাঁটু গেড়ে বসাতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “আমাদের বীর সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের মিথ্যা অহঙ্কার চুরমার করেছে এবং দেশকে অভেদ্য দেওয়ালের মতো রক্ষা করেছে।”
শরিফের বক্তব্যে দীর্ঘবার্তা ছিলো—এটি নেহাত সেনা সংঘর্ষ নয়, বরং দ্বিজাতিতত্ত্বের সত্যের বিজয়। পাকিস্তান জল ভাগাভাগি থেকে রাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, দেশ শান্তিপ্রিয়, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় এবং ভারতেরও জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) সহ যে কোনো বিষয় আলোচনায় বসার আহ্বান জানানো উচিত।
