নবান্ন অভিযানে অরাজকতার অভিযোগ, শুভেন্দুকে ‘ক্রিমিনাল’ বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

নবান্ন অভিযানে অরাজকতার অভিযোগ, শুভেন্দুকে ‘ক্রিমিনাল’ বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নবান্ন অভিযান ঘিরে ফের তীব্র রাজনৈতিক তরজা। শনিবারের (Saturday) আন্দোলন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পুলিশকে কটূক্তি ও উসকানি দেওয়ার অভিযোগ এবার সরাসরি তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার নিজের শ্রীরামপুরের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুভেন্দুর মন্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নবান্ন অভিযানের নামে শনিবার শহরে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা, রাস্তায় বিশৃঙ্খলা—এসবের জন্য তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করেন। তাঁর দাবি, “শুভেন্দু নিজে উস্কানি দিয়েছেন এবং অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেছেন। ‘পিগ সন’—এর মতো শব্দ ব্যবহার করেছেন।”

আরও পড়ুনঃ বিমানবন্দর এলাকায় চলন্ত সরকারি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

তিনি আরও বলেন, হাইকোর্টের একটি রায় শুভেন্দুর পক্ষে যাওয়ার পর থেকেই তাঁর আচরণ আরও উগ্র হয়ে উঠেছে। “জাস্টিস রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) যে রায় দিয়েছিলেন, তার পর থেকে একের পর এক ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঘটাচ্ছেন শুভেন্দু। এই ধরনের ভাষা ও আচরণ রাজনীতিতে মানায় না,” মন্তব্য তৃণমূল সাংসদের।

Advertisement
ads

কল্যাণের কথায়, “হাইকোর্টের সৌজন্যে একজন বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে, মানুষও দেখছে, হাইকোর্টও দেখুক। পশ্চিমবঙ্গ থেকে এ ধরনের লোকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।”

তিনি আরও যোগ করেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই, কিন্তু তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। নবান্ন অভিযানের ঘটনায় বিজেপির ভূমিকা এবং শুভেন্দুর ভাষা—দুটোই জনগণ ভাল চোখে দেখছে না বলে দাবি তাঁর।

Continue Reading
Advertisement