ভারত সফরে পুতিন! আগস্টের শেষেই মোদির সঙ্গে বৈঠক রুশ প্রেসিডেন্টের
Connect with us

দেশের খবর

ভারত সফরে পুতিন! আগস্টের শেষেই মোদির সঙ্গে বৈঠক রুশ প্রেসিডেন্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সঙ্গে শক্তিশালী কূটনৈতিক বার্তা দিতে চলেছে নয়াদিল্লি। চলতি মাসের শেষেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)—এমনই খবর মিলেছে রুশ সংবাদমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’-এর সূত্রে। সূত্রের দাবি, মস্কো সফরে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের জন্য আসছেন পুতিন।

২০২১ সালের পর এই প্রথমবার ভারত সফরে আসবেন রুশ রাষ্ট্রপ্রধান। এই সফরের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে মার্কিন চাপের প্রেক্ষিতে। রুশ তেল কেনা নিয়ে ভারতকে চাপ দিচ্ছে আমেরিকা। শুল্ক আরোপের হুঁশিয়ারি এসেছে ওয়াশিংটনের তরফে। তবুও রাশিয়ার সঙ্গে সুসম্পর্কে টান পড়তে দিতে নারাজ নয়াদিল্লি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের এই সফর ঘিরে আলোচনা শুরু হয়েছে যে, রাশিয়ার সঙ্গে আরও বড় মাপের oil import agreement হতে পারে। সম্ভাবনা রয়েছে, আগের তুলনায় আরও কম দামে ভারতে তেল রপ্তানি করতে পারে রাশিয়া।

আরও পড়ুনঃ জয়েন্ট রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা, হাইকোর্টের নির্দেশেই থমকাল ফল ঘোষণা

Advertisement
ads

ডোভালকে উদ্ধৃত করে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, “ভারত ও রাশিয়ার মধ্যে একটা special bilateral relationship রয়েছে। আমরা একে খুব গুরুত্ব দিয়ে দেখি। সব বিষয়েই খোলামেলা আলোচনা হয়। প্রেসিডেন্ট পুতিনের আসন্ন সফর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শুধু দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষা।”

উল্লেখযোগ্য, চলতি মাসেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে মোদি-পুতিন সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। তারপরেই পুতিনের দিল্লি সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Continue Reading
Advertisement