সল্টলেকের বেহাল রাস্তায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Connect with us

ভাইরাল খবর

সল্টলেকের বেহাল রাস্তায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সল্টলেকের হার্ট ক্লিনিকের কাছে রাস্তায় খানাখন্দের প্রতিবাদে অভিনব কর্মসূচি নিল বিজেপি যুব মোর্চা। রাস্তার বড় বড় গর্তগুলো সাদা থান দিয়ে ঢেকে, উপরে সাদা মালা সাজিয়ে প্রতীকী ভাবে বেহাল রাস্তার চিত্র তুলে ধরেন কর্মীরা। তাঁদের দাবি, বর্ষা শুরু হতেই রাস্তায় গর্ত ও জলজমা সমস্যায় নাকাল সাধারণ মানুষ। কিন্তু বিধাননগর পুরসভা নাকি কার্যকর পদক্ষেপ করছে না।

প্রতিবাদ শুরু হতেই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। সাধারণ মানুষের অসুবিধা বাড়তে থাকায় পুলিশ হস্তক্ষেপ করে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি যুব মোর্চার কর্মীরা ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষপর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ যাত্রীদের জন্য বড় ঘোষণা, শিয়ালদহে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম এবার নির্দিষ্ট করে দিল রেল

বিক্ষোভকারীদের অভিযোগ, “রাস্তা ও নিকাশির অবস্থা বেহাল। বর্ষায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অথচ প্রশাসন উদাসীন।” তাঁদের আরও অভিযোগ, পুলিশ অকারণে অতিসক্রিয় ভূমিকা নিয়ে প্রতিবাদ বন্ধ করে দিয়েছে।

Advertisement
ads

অন্যদিকে, বিধাননগর পুরসভার কর্তৃপক্ষের দাবি, বর্ষা শুরুর আগেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। নিকাশির উন্নয়ন কার্যও চলছে, ফলে ধীরে ধীরে সমস্যা মিটে যাবে।

প্রসঙ্গত, টানা নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে রাজ্যের একাধিক জায়গায় লাগাতার বৃষ্টি চলছে। এর ফলে কলকাতা-সহ বহু জায়গায় জলযন্ত্রণা তৈরি হয়েছে। বিজেপি এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। সম্প্রতি সল্টলেকের ইসি ও এফডি ব্লকে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। এমনকি নদিয়ার চাকদহে বিজেপি বিধায়ক বঙ্কিম হাজরা জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করে শাসকদলকে কটাক্ষ করেছিলেন। যদিও তৃণমূল কংগ্রেস এই ধরনের আন্দোলনকে ‘নাটক’ বলেই উড়িয়ে দিয়েছে।

Continue Reading
Advertisement