যাত্রীদের জন্য বড় ঘোষণা, শিয়ালদহে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম এবার নির্দিষ্ট করে দিল রেল
Connect with us

ভাইরাল খবর

যাত্রীদের জন্য বড় ঘোষণা, শিয়ালদহে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম এবার নির্দিষ্ট করে দিল রেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছুটির মরশুম হোক বা অফিস টাইম, শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ট্রেন ধরতে গিয়ে নিত্যযাত্রীদের অন্যতম বড় সমস্যা— কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা শেষ মুহূর্তে জানা যায়। অনেক সময় ডিসপ্লে বোর্ডে ট্রেন নম্বর আসতে দেরি হয়, ফলে অকারণে যাত্রীদের মধ্যে ছুটোছুটি, ভিড় ও হুড়োহুড়ি দেখা যায়। এবার সেই সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হল কোন প্ল্যাটফর্ম থেকে কোন শাখার লোকাল ট্রেন ছাড়বে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • প্ল্যাটফর্ম ১ থেকে ৫: গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও বারাকপুর লোকাল।

  • প্ল্যাটফর্ম ৫ থেকে ৮: ডানকুনি ও বারুইপাড়া লোকাল।

  • প্ল্যাটফর্ম ৬ থেকে ১০: বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল।

  • প্ল্যাটফর্ম ৯, ১১ ও ১৪: শুধুমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেন।

  • প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১: শিয়ালদহ দক্ষিণ শাখার সব ট্রেন।

আরও পড়ুনঃ শাশুড়ির পরকীয়া ফাঁস, পণ না মেটাতেই শ্বাসরোধে খুন অন্তঃসত্ত্বা গৃহবধূকে!

রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করেন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। এখানে দৈনিক লোকাল ট্রেন চলে প্রায় ৯১৫টি। এমন পরিস্থিতিতে ভিড়ের সময়ে প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রান্তি নিত্যদিনের ঘটনা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যাত্রীদের আগে থেকেই জানা থাকবে তাঁদের ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এতে যেমন সময় বাঁচবে, তেমনি কমবে অকারণ ভোগান্তি।

রেল সূত্রে খবর, দ্রুতই এই নিয়ম কার্যকর করা হবে। যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে বোর্ড, ডিজিটাল ডিসপ্লে ও ঘোষণা ব্যবস্থায় আগাম তথ্য দেওয়া হবে। রেলের এই পদক্ষেপে নিঃসন্দেহে স্বস্তি পেলেন নিত্যযাত্রীরা।

Advertisement
ads

ভ্রমণকারীরা এখন থেকে নিশ্চিন্তে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবেন, কারণ প্ল্যাটফর্ম নির্দিষ্টকরণের এই ব্যবস্থা তাঁদের যাত্রাকে করবে অনেকটাই ঝামেলামুক্ত।

Continue Reading
Advertisement