"প্রধানমন্ত্রীর জন্মসার্টিফিকেট নেই? বিস্ফোরক দাবি উদয়ন গুহর"
Connect with us

ভাইরাল খবর

“প্রধানমন্ত্রীর জন্মসার্টিফিকেট নেই? বিস্ফোরক দাবি উদয়ন গুহর”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম সার্টিফিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বৃহস্পতিবার কোচবিহারে এক সরকারি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার জন্ম প্রমাণপত্র (Birth Certificate) নেই, কারণ আমি ১৯৯৫ সালের আগেই জন্মেছি। জন্ম শংসাপত্র বাধ্যতামূলক হয়েছে ১৯৯৫-এর পরে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদিও তো আমার থেকে আগে জন্মেছেন, তাঁর জন্ম সার্টিফিকেট কোথায়?”

উদয়নবাবুর প্রশ্ন, “আমার যদি আধার কার্ড, রেশন কার্ড, এমনকি অ্যাডমিট কার্ড (Admit Card) থেকেও কোনও পরিচয় না চলে, তাহলে যারা পড়াশোনাই করেনি, তাদের কি হবে?” তাঁর অভিযোগ, “প্রধানমন্ত্রীর নিজে হয়তো অ্যাডমিট কার্ড রয়েছে, কিন্তু কীভাবে পড়াশোনা করেছেন, তা তো তাঁর ব্যক্তিগত ব্যাপার। গুজরাটের লোকেরা কোনও সমস্যায় পড়ছে না, অথচ বাঙালিদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।”

আরও পড়ুনঃ ‘অত্যাচার আর সহ্য নয়’— পরিযায়ী ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এই মন্তব্য ঘিরে স্বভাবতই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন (Abhijit Barman) পাল্টা বলেন, “এরা সবসময় বেপরোয়া মন্তব্য করতেই অভ্যস্ত। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য লজ্জাজনক। উদয়ন গুহ জানলেন কী করে যে প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নেই? যদি সত্যিই এমন দাবি করেন, তাহলে প্রমাণও দিক।”

Advertisement
ads

এই পুরো ইস্যুতে শাসক বনাম বিরোধী তরজা আরও একবার চড়চড়ে বেড়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

Continue Reading
Advertisement