এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কেন্দ্রস্থলে জোরদার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে লালবাজার। রাস্তায় দু’পাশে মোতায়েন থাকবেন প্রায় ১৫০০ পুলিশকর্মী। যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে বিশেষ ট্র্যাফিক প্ল্যানও করা হয়েছে।
আরও পড়ুনঃ “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠান, পদযাত্রা দিয়ে কিছু হবে না”— মুখ্যমন্ত্রীকে নিশানা শমীকের
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুধু কলকাতা নয়, Howrah, Salt Lake, Bhangar, Dum Dum-সহ আশপাশের এলাকার কর্মী-সমর্থকদেরও আহ্বান জানানো হয়েছে মিছিলে যোগদানের জন্য। পাশাপাশি, রাজ্যের জেলাগুলিতেও দুপুর ২টা থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ওড়িশা, দিল্লির জয় হিন্দ কলোনি-সহ একাধিক রাজ্যে বাংলাভাষী নাগরিকদের উপর অত্যাচার, হেনস্তা, এমনকি বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ সামনে এসেছে। কিছুদিন আগেই X (formerly Twitter)-এ ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “I am deeply shocked and anguished by the horrific incidents of harassment emerging from Jai Hind Colony, Vasant Kunj, Delhi.” সেই ঘটনারই প্রতিবাদে আজ রাস্তায় নামছেন তিনি।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) গত রবিবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন। এদিন দিল্লিতেও তৃণমূলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, “Being Bengali is not a crime” – এই বার্তা দিতেই রাজপথে নামছেন তাঁরা।