আইআইএম জোকা ধর্ষণকাণ্ডে তদন্তে গতি, হস্টেলের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ তলব পুলিশের
Connect with us

ভোটের খবর

আইআইএম জোকা ধর্ষণকাণ্ডে তদন্তে গতি, হস্টেলের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ তলব পুলিশের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আইআইএম জোকার ছাত্রাবাসে ধর্ষণের অভিযোগে এবার তদন্তে আরও গতি আনতে সক্রিয় হল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের অতীত ব্যবহার খতিয়ে দেখতে এবং তাঁর উপস্থিতি সংক্রান্ত সবরকম তথ্য সংগ্রহ করতে IIM Joka হস্টেলের রেজিস্টার তলব করেছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে Special Investigation Team (SIT)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আগে কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে কি না, বা তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা ছিল কি না, সে বিষয়েও রেজিস্ট্রারে থাকা তথ্য ঘেঁটে দেখতে চাইছে তারা। অভিযুক্ত ও অভিযোগকারিণীর মধ্যে আগে কোনও যোগাযোগ ছিল কি না, বা ঘটনার দিন যোগাযোগ হয়েছিল কি না, তা জানার জন্য Call Detail Records (CDR) বিশ্লেষণ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ কলেজে যৌন হেনস্থার শিকার B.Ed ছাত্রী, অভিযুক্ত অধ্যাপকের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

ইতিমধ্যেই দু’জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি আইআইএম জোকা চত্বরে ঘটনার দিন ও সময়ের CCTV footage সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যাম্পাসে কোথায় কে কোথায় ছিলেন, এবং অভিযুক্ত বা অভিযোগকারিণী কে কোথা থেকে কোথায় গিয়েছিলেন, সেটিও জানার চেষ্টা চলছে।

Advertisement
ads

তবে ঘটনার এক ভিন্ন দিকও সামনে এসেছে। অভিযোগকারিণীর বাবার দাবিতে বিষয়টি নতুন মোড় নিচ্ছে। তাঁর অভিযোগ, “আমার মেয়ে আমাকে জানিয়েছে, ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ তাঁকে বলেছিল মেডিক্যাল পরীক্ষার সময় ধর্ষণের কথা বলার জন্য। এমনকী অভিযুক্তের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই।”

এই অবস্থায় তদন্ত আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও অভিযুক্ত ছাত্রকে আগেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে তোলা হলে পুলিশ তাঁকে “প্রভাবশালী” বলে উল্লেখ করে হেফাজতের আবেদন জানায়।

ঘটনার সার্বিক তদন্তে কী সিদ্ধান্তে পৌঁছয় SIT, এখন সেটাই দেখার।

Advertisement
ads
Continue Reading
Advertisement