জেলার খবর
ভাড়াবাড়িতে রমরমিয়ে দেহ ব্যবসা! কালিয়াগঞ্জে হাতেনাতে ধরপাকড়, আটক মহিলা সহ ৩
ডিজিটাল ডেস্কঃ বনধের দিন দুপুরে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj)। তরঙ্গপুর (Tarangpur) এলাকায় এক ভাড়াবাড়িতে রমরমিয়ে দেহ ব্যবসা (Sex Racket) চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা সহ তিনজন। অভিযুক্তদের মধ্যে রয়েছে ভাড়াটিয়া মহিলা, তার স্বামী এবং এক বহিরাগত পুরুষ।
স্থানীয়দের অভিযোগ, সাত মাস আগে ওই বাড়িতে ভাড়া ওঠেন এক মহিলা (Tenant Woman)। প্রথমদিকে কিছু অস্বাভাবিক কিছু না দেখা গেলেও ধীরে ধীরে ওই বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা বাড়তে থাকে। ভিড় বাড়ে মূলত সন্ধে নামার পর। সন্দেহ হওয়ায় এলাকাবাসীরা বিষয়টি নিয়ে বাড়ির মালিককে জানালেও তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ‘ভিত্তিহীন অপপ্রচার’— বিজেপিকে এক কোটি টাকার নোটিস পাঠালেন তৃণমূল যুবনেতা সার্থক
বুধবার, ভারত বনধের (Bharat Bandh) ব্যস্ততার মাঝেই ফের একবার ওই বাড়িতে এক অচেনা ব্যক্তিকে ঢুকতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই তাঁরা গিয়ে বাধা দেন এবং হাতেনাতে ধরে ফেলেন ওই বহিরাগতকে (Unknown Man)। উত্তেজনার পারদ চড়তেই মহিলা প্রতিবাদ জানিয়ে তালা খুলতে অস্বীকার করেন। পুলিশের হস্তক্ষেপে চাপে পড়ে অবশেষে গেট খুলে দেন অভিযুক্ত। এরপরেই পুলিশ ও স্থানীয়রা ঘরে ঢুকে আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন।
বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন বাইরে থেকে অচেনা পুরুষেরা ওই বাড়িতে যাতায়াত করছে। ঘরের ভিতর থেকে পাওয়া গিয়েছে বেশ কিছু আপত্তিকর সামগ্রী বলেও সূত্রের দাবি। গ্রামবাসীরা ক্ষুব্ধভাবে বলেন, এই ধরনের নোংরা কর্মকাণ্ড চলতে থাকলে তাঁদের এলাকার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
পুলিশ অভিযুক্ত মহিলা (Accused Woman), তার স্বামী (Husband) ও ওই বহিরাগত ব্যক্তিকে আটক করেছে। তবে মহিলার স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “আমাদের ফাঁসানো হচ্ছে। এসব ভিত্তিহীন অভিযোগ।”
পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
