দুর্ঘটনা
৮০ কোটি টাকার নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ল মধ্যপ্রদেশে, আহত ৬
ডিজিটাল ডেস্কঃ ফের দেশের বুকে সেতু বিপর্যয়। পুণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। রবিবার (Sunday) দুপুরে শিবপুরী (Shivpuri) জেলার পোহরি হাইওয়ের (Pohri Highway) কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৮০ কোটি টাকার নির্মীয়মাণ সেতুর (Under Construction Bridge) একাংশ। মুহূর্তের মধ্যে কাজ করা শ্রমিকরা চাপা পড়ে যান।
স্থানীয় সূত্রে খবর, ওই সময়ে সেতুর উপর কাজ করছিলেন ৬ জন শ্রমিক। সেতুর একাংশ ভেঙে পড়তেই গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক (Critical)। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ ফের বিমান বিপত্তি! ল্যান্ডিংয়ের সময় ধোঁয়া, অল্পের জন্য বাঁচলেন ২৫০ হজযাত্রী
ঠিক কী কারণে এই বিপর্যয়? প্রাথমিক তদন্তে অনুমান, নির্মাণ সংস্থার গাফিলতির জেরেই ঘটেছে দুর্ঘটনা। সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘নির্ধারিত সীমার বাইরে গিয়ে অতিরিক্ত কম্পন প্রয়োগ করা হয়েছিল। ফলে কাঠামো দুর্বল হয়ে পড়ে।’’ সেই কারণেই সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে দাবি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে।
কোতয়ালি থানার (Kotwali Police Station) আধিকারিক কৃপাল সিং রাঠোর (Kripal Singh Rathore) জানিয়েছেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
এদিকে রবিবার (Sunday) দুপুরেই আরেক সেতু বিপর্যয় ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে (Pune)। ইন্দ্রায়নী নদীর (Indrayani River) উপর নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Flight Incident) রেশ এখনও ঠান্ডা হয়নি, কেদারনাথে (Kedarnath) কপ্টার দুর্ঘটনায়ও প্রাণ গেছে। তার মধ্যেই ফের সেতু বিপর্যয় দেশের পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
